Bharat Joro Yatra: রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় রিয়া, সেন পরিবারে রাজনৈতিক মত বদল নিয়ে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মজরবন্দি ব্যুরো: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে এবার যোগ দিলেন মুনমুন সেনের কন্যা রিয়া সেন। রাহুল গান্ধীর সাথে একসঙ্গে পা মেলালেন তিনি। আর এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি রাজনীতিতে আসতে চলেছেন সুচিত্রা সেনের নাতনি? কংগ্রেসে যোগ দিচ্ছেন? যদিও এই বিষয়ে এখনও অভিনেত্রীর তরফেকোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়া পড়া ভিডিও ঘিরে তৈরি হচ্ছে জল্পনা।

আরও পড়ুন: অখিল গিরির বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে? জানতে চাইল হাই কোর্ট

ভিডিওতে দেখা গেছে, একেবারে সামনের সারিতে হেঁটেছেন রিয়া। রাহুলের সঙ্গে পাল্লা দিয়ে জোরে হাঁটতে দেখা যায় তাঁকে। রিয়ার পরনে কালো প্যান্ট, গোলাপি শেডের টপ এবং সাদা স্নিকার্স। হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে কথা বলতেও দেখা গেছে তাঁকে। উল্লেখ্য, এরআগে তাঁকে দেখা যায় ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তাঁর মা মুনমুন সেনের সাথে হাঁটতে।

 রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় রিয়া, সেন পরিবারে রাজনৈতিক মত বদল নিয়ে জল্পনা
রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় রিয়া, সেন পরিবারে রাজনৈতিক মত বদল নিয়ে জল্পনা

আর সেই সময় তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার রাজনৈতিক ভাবনা, দৃষ্টিভঙ্গি মায়ের সঙ্গে অনেকটাই মেলে। পাঁচ বছর আগেও আমি বাঁকুড়ায় তাঁর জন্য মিছিল করেছিলাম। আজও তাই করেছিলাম।”  তবে, এখন প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর সাথে কি মুনমুন কন্যার রাজনৈতিক ভাবনা মিলছে?

রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় রিয়া, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়া পড়া ভিডিও ঘিরে তৈরি হচ্ছে জল্পনা

rahul 2আজ ৭০ দিন পার করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। রাহুলের নেতৃত্বে এই যাত্রা এখন এসে পৌঁছেছে মহারাষ্ট্র। এতদিন একাধিক হেভিওয়েট নেতাদের দেখা গিয়েছে মিছিলে। শুরুর দিনে ছিলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রীও। কিন্তু সেই অর্থে প্রথম দিকে ছিলেন না কোনও তারকা। এবার একে একে পা মেলাচ্ছেন তারকারা। উল্লেখ্য, শুধু রিয়া সেন নয় এর আগে আর এক অভিনেত্রী পূজা ভাটকে দেখা গিয়েছিল রাহুল গান্ধীর পায়ে পা মেলাতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন