সুশান্ত কাণ্ডে আরও বিপাকে রিয়া, এবার FIR করলো এনসিবি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ততই ঘনীভূত হচ্ছে। একের পর এক নাম সামনে আসতে শুরু করেছে। তিনি যে আত্মহত্যা করেননি সেটাই একটু একটু করে পষ্ট হচ্ছে। কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বড়সড় ধাক্কা খেয়েছিল মহারাষ্ট্র সরকার।সিবিআই তদন্তের নির্দেশ  সুপ্রিম কোর্ট জানিয়েছিল।

আরও পড়ুনঃবাংলায় কবে আসছে করোনা ভ্যাকসিন? জেনে নিন।

- Advertisement -

একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে যে, বিহারে দায়ের হওয়া এফআইআর বৈধ। যার ফলে আরও অস্বস্তি তে পড়েছিল বান্ধবী রিয়া। এবার তার বিরুদ্ধে এনসিবি(নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) মামলা দায়ের করেছে। কারণ নিষিদ্ধ মাদকের সঙ্গে রিয়ার যোগসূত্রের প্রমাণ সম্প্রতি সিবিআই ও এনসিবি-র হাতে তুলে দিয়েছে ইডি।

যদিও ইডি-র সেই দাবি অস্বীকার করেছেন রিয়ার আইনজীবী।কয়েকদিন ধরেই রিয়ার এক বান্ধুর সঙ্গে হোয়াটস অ্যার চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে সুশান্তের মাদক সেবন নিয়ে বক্তব্য তুলে ধরে রিয়া। এরপরই ময়দানে নামল নারকোটিকস দল।প্রসঙ্গত উল্লেখ্য,সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তী সহ মোট ৬ জনের বিরুদ্ধে পাটনা পুলিশে এফআইআর করেন অভিনেতার বাবা কেকে সিং। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, আর্থিক প্রতারণা, পরিবার থেকে অভিনেতাকে দূরে সরিয়ে দেওয়া- রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন সুশান্তের বাবা।

এই মামলা স্থানান্তরের জন্য রিয়া বারবার মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল। কিন্তু তার অভিযোগ দায়ের করা বৃথা। এনসিবি রিয়া চক্রবর্তী বিরুদ্ধে ২০,২৭,২৯ নং ধারায় মামলা দায়ের করা হয়েছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী বিরুদ্ধে অপরাধী, ষড়যন্ত্র মাদক সেবন ও সরবাহের অভিযোগ করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর