Ritwik Das: কলকাতায় খেলতে আসা নিয়ে মুখ খুললেন তারকা ফুটবলার ঋত্বিক, কী বলছেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব‍্যুরো: এবার ফুটবলে মরশুমের শুরুতে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না জামশেদপুর এফসির। আইএসএলের মতো টুর্নামেন্টে এবার মুখ পুড়েছে বুথরয়েডের ছেলেদের। পয়েন্ট তালিকায় ১০ নম্বরে শেষ করেছে তারা। তবে তা যাই হোক, এই দলে একক ভাবে সকলের নজর কেড়েছেন আসানসোলের মিডফিল্ডার ঋত্বিক দাস।

আরও পড়ুনঃ Jibankrishna Saha: গরু পাচারের সঙ্গে যোগ ছিল জীবনকৃষ্ণের, অনুব্রতর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও উঠছে প্রশ্ন

WhatsApp Image 2023 04 17 at 3.15.23 PM

আইএসএলে দলের পারফরম্যান্স খারাপ থাকলেও টুর্নামেন্টের হেভিওয়েট দল গুলির বিপক্ষে যথেষ্ট সক্রিয় থেকেছেন তিনি। যারফলে আইএসএল মরশুম শেষ হওয়ার আগেই তার সাথে কথা শুরু করে বিভিন্ন দল। তবে খুব একটা কাজে দেয়নি সেই প্রচেষ্টা। সুযোগ বুঝে তার সাথে আরও দুই বছরের চুক্তি বাড়ায় জামশেদপুর ম্যানেজমেন্ট। সেই ঋত্বিক এবার ফুল ফোটাচ্ছে সুপার কাপের মতো দেশের সর্বাধিক কাপ টুর্নামেন্টে। উল্লেখ্য, এবারের আইএসএলে দলের পারফরম্যান্স খারাপ থাকলেও সুপার কাপে যেন একেবারে অন্যভাবে ধরা দিয়েছে জামশেদপুর।

WhatsApp Image 2023 04 17 at 3.15.23 PM 2

এবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানকেও ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় তারা। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার গ্রুপের শেষ ম্যাচে গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হবে জামশেদপুর। সেই ম্যাচ জিতলে বাড়তি অক্সিজেন পাবে দল। কারন আগের দুই ম্যাচ জিতে অতি সহজেই সেমির রাস্তা পাকা করে ফেলেছে বুথরয়েড ব্রিগেড।

কলকাতায় খেলতে আসা নিয়ে মুখ খুললেন তারকা ফুটবলার ঋত্বিক, টুর্নামেন্ট জেতার কথাই ভাবছি

WhatsApp Image 2023 04 17 at 3.15.23 PM 1
কলকাতায় খেলতে আসা নিয়ে মুখ খুললেন তারকা ফুটবলার ঋত্বিক, টুর্নামেন্ট জেতার কথাই ভাবছি

একটি জনপ্রিয় সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দলের মধ্যমনি ঋত্বিক দাস। তাকে প্রশ্ন করা হয়, যদি কলকাতার কোনও দলে খেলার সুযোগ পান তাহলে কি করবেন? বা কোথায় আসতে চাইবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা মুচকি হেসে তিনি বলেন, আপাতত জামশেদপুরের সাথে খেলছি এবং টুর্নামেন্ট জেতার কথাই ভাবছি। আমার সমস্ত ভাবনা এখন জামশেদপুরকে নিয়ে। তাই এখনি কলকাতার কোনও প্রধানে খেলার বিষয় নিয়ে মাথা ঘামাতে চান না এই তরকা মিডফিল্ডার। উল্লেখ্য, শুধু আইএসএল নয়, দেশের জার্সিতেও ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলেছেন আসানসোলের এই তারকা। এখন এসেছেন সকলের নজরে। তবে এই ঘরের ছেলে আদৌ ঘরে ফেরে কিনা সেই উত্তর দেবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত