রেশন দুর্নীতি মামলায় ইডির জেরার পরেই ৭০ লক্ষ্য টাকা ফেরত দিতে চান বলে জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মঙ্গলবার এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় এক আর্থিক লেনদেন সংক্রান্ত ঘটনায় ইডি র মুখে পড়তে হয় অভিনেত্রী কে। সেই মতো গত জুন মাসে ইডির নোটিস পেয়ে সিজিও কমপ্লেক্স ও হাজির হয় ঋতুপর্ণা।



৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে তিনি জানান যে রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তিনি কোনো ভাবে জড়িত নয়। শুধু তাই নয় তাকে চাওয়া সমস্ত নথি তিনি ইডি আধিকারিকদের হাতে তুলে দেন বলেও জানান অভিনেত্রী। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় এক অভিযুক্তের সাথে বিরাট অংকের একটি আর্থিক লেনদের খোঁজ পায় ইডি।
এরপর ৫ ই জুন তাকে ইডির তরফে তলব করা হলে তিনি উপস্থিত হতে পারেনি। পরে ১৯ সে জুন ফের সিজিও কমপ্লেক্সে তলব করা হলে তিনি সেখানে হাজির দেন। সেই তদন্ত কারী দের সহযোগিতা করার কথাও বলেন অভিনেত্রী।
৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা! রেশন দুর্নীতি নিয়ে জেরার পর বললেন অভিনেত্রী

এর আগে ২০১৯ সালে রোজভালিকান্ডেও নাম জড়িয়ে পড়েছিল অভিনেত্রীর। এবার ফের রেশন দুর্নীতি মামলায় জড়িত না থাকার কথা বলার পরেও ৭০ লক্ষ্য টাকা ফেরত দিতে রাজি হওয়ায় রীতিমতো প্রশ্নের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।









