শুধু অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তই নন, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে তদন্তকারীদের নজরে রয়েছেন আরও অন্তত ৫০ জন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির ওই সূত্র মারফত জানা গিয়েছে, যে ৫০ জন তাদের স্ক্যানারে রয়েছেন, তাঁদের কাছে ঘুরপথে রেশন দুর্নীতির টাকা যাওয়ার ইঙ্গিত মিলেছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে ওই সন্দেহভাজনদের ব্যাঙ্কের কাগজপত্র-সহ অন্যান্য নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: বঙ্গ বিজেপির সভাপতি হবেন না শুভেন্দু! ইঙ্গিত পূর্ণ মন্তব্যে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা



মনে করা হচ্ছে ওই ৫০ জনের তালিকাও ইডি তৈরি করেছে। ইডি আধিকারিকদের মতে, একে একে ওই ব্যক্তিদের তলব করা হতে পারে। রেশন বণ্টন দুর্নীতির মামলায় আগামী ১৯ জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছেন তদন্তকারী। রেশন দুর্নীতি মামলায় দ্বিতীয় পর্যায়ের তদন্ত শুরু হচ্ছে বলে ইডির দাবি। আর সেই দ্বিতীয় পর্যায়ে ডাকা হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা কে।
বিদেশ থেকে কলকাতায় ফেরার পর ১৯ জুন অভিনেত্রী ইডি দপ্তরে হাজিরা দিতে পারেন বলে জানিয়েছেন। তাঁকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁর যাবতীয় ব্যাঙ্ক লেনদেন ও আয়করের নথি। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেন এক ইডি আধিকারিক।


রেশন দুর্নীতি মামলার নয়া মোড়, ED-র স্ক্যানারে আরও ৫০ জন, ফের কী কোনও বড় গ্রেফতার

সূত্র মারফত আরও জানা যায়, প্রায় কোটি টাকার আর্থিক লেনদেন করা হয়েছে। তিনি কোন কোন খাতে বা কী কী কারণে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন, তা জানার জন্য ইডি আধিকারিকরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন। উল্লেখ্য এই রেশন দুর্নীতি মামলায় গত বছর থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য-সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে।







