নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই আইনি বিয়ে সেরেছেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) দিদি চিত্রাঙ্গদা। দিদির বিয়েতে চুটিয়ে মজা করেছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়াতেও একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। মেরুন রঙা ল্যাহেঙ্গায় ঋতাভরীর রূপ যেন কয়েকগুণ বেড়ে গিয়েছিল ওই বিয়ের আসরে (tollywood)। কিন্তু এত ছবির মাঝে একটা বিশেষ ছবি পোস্ট করতেই ভুলে গিয়েছিলেন নায়িকা।
আরও পড়ুনঃ বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, সোমবার তুমুল বৃষ্টির পূর্বাভাস।


কোন ছবি? দিদির বিয়েতে যেন একটু বেশিই ঝলমল করছিলেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। এমনিতেই তাঁর রূপের ছটায় মুগ্ধ টলিউড। বলিউডেও এই বঙ্গতনয়ার পরিচিতি রয়েছে ভালমতো। কিন্তু চিত্রাঙ্গদার বিয়ে উপলক্ষে ঋতাভরীর সাজ দেখে ভক্তদের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কেন এত গ্লো করছিলেন তিনি? সেই বিশেষ ছবিটাই সব শেষে পোস্ট করলেন অভিনেত্রী। লাজুক হাসি হেসে জানালেন এটাই তাঁর গ্লো করার কারণ।

কথা হচ্ছে ঋতাভরীর (Ritabhari Chakraborty) প্রেমিক তথাগতকে নিয়ে। দীর্ঘ সময় ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। মঙ্গলবার ঋতাভরী নিজেই পোস্ট করেন তথাগতর সঙ্গে তাঁর ছবি। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর গালে চুমু খাচ্ছেন তথাগত। মিষ্টি প্রেমের সেই ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, ‘আমি কি কিছু পোস্ট করতে ভুলে গেছিলাম? ওহ হ্যাঁ তো! যে কারণে আমি এত গ্লো করছি, সেই ছবিটা।’
চিত্রাঙ্গদার বিয়েতে তথাগতও ছিলেন। ছাই রঙা জমকালো এক পাঞ্জাবিতে সেজেছিলেন তিনি। প্রেমিকার গালে চোখ বন্ধ করে চুম্বন করেছেন তথাগত, ঠিক তখনই ক্যামেরার দিকে চেয়ে লাজুক হাসি হেসেছেন ঋতাভরী।
ঋতাভরীর প্রেমিক তথাগত পেশায় চিকিৎসক। তাঁর সঙ্গে এই ছবি পোস্ট করেই দিদির বিয়ের অ্যালবামটা পূর্ণ করতে চাইলেন অভিনেত্রী।


ঋতাভরীর প্রেমিক তথাগত পেশায় মনোবিদ। অভিনেত্রীর দিদির আইনি বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনিও। বেশ কয়েকদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন তথাগতকেই মনের মানুষ হিসেবে বেছে নিয়েছেন অভিনেত্রী।
প্রেমিকের গালে চুমু খেয়েই জেল্লা বাড়াচ্ছেন ঋতাভরী! রহস্য ফাঁস করলেন নিজেই

এবার প্রেমিকের সঙ্গে আদুরে ছবিতে ভাইরাল নায়িকা।দীর্ঘ সময়ে শারীরিক অসুস্থতায় ভুগেছেন নায়িকা। একাধিক অস্ত্রোপচারও হয়েছে। তার ফলে একটা সময়ে ডিপ্রেশনেও চলে গিয়েছিলেন Ritabhari Chakraborty। সেই কঠিন সময়ে শক্ত করে হাত ধরেছিলেন তথাগত। ঋতাভরীকে এক অন্ধকার সময় থেকে বের করে আবার হাসতে শিখিয়েছেন। পাশে থেকেছেন সব সময়ে।







