Weather Updates: বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, সোমবার তুমুল বৃষ্টির পূর্বাভাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তীব্র গরমে পুড়ছে পুরো বাংলা। হিট স্ট্রোক হওার প্রবনতা বাড়ছে ক্রমশ। আমজনতা চাতক পাখির মত তাকিয়ে আছে কখন বৃষ্টি হবে। স্বস্তি মিলবে এই তীব্র গরম থেকে। যদিও কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার বৃষ্টিতে স্নান করবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।

আরও পড়ুনঃ ঠান্ডা মেশিন কিনতে ছ্যাকা লাগবে আম জনতার, AC-র দাম বাড়ছে ১২ শতাংশ।

ভয়ঙ্কর গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। দক্ষিনের মানুষ পালে পালে পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গে। তীব্র গরম থেকে মুক্তির আশায় পাহাড়ের কোলে আশ্রয় নিচ্ছেন মানুষ। দার্জিলিং আর গ্যাংটকে হোটেল পাওয়াই দায় এই মুহুর্তে। এদিকে বৃষ্টির ছিটে ফোঁটা নেই দক্ষিণবঙ্গে। কার্যত পুড়ছে বাংলা। কোথাও ৪২ ডিগ্রি, তো কোথাও ৪৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। রেকর্ড গরমে দিশেহারা সাধারণ মানুষ। চরম ভোগান্তি অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়াদেরও।

বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, সোমবার তুমুল বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, সোমবার তুমুল বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবার প্রচণ্ড গরমে পূর্ব মেদিনীপুরের তমলুক ও হুগলির পাণ্ডুয়ায় ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তারা পরীক্ষাদেন হাসপাতাল থেকেই। ভয়াবহ গরমে স্কুলের ক্লাসের সময় এগিয়ে আনার দাবি তুলেছেন শিক্ষক-পড়ুয়া-অভিভাবক সকলেই। পরিস্থিতির ভয়াবহতা দেখে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যেখানে সম্ভব, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে দুপুরের ক্লাস সকালে নেওয়া হোক।নির্দেশ মত পদক্ষেপ নিচ্ছে স্কুল কর্তৃপক্ষগুলিও।

বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, সোমবার তুমুল বৃষ্টির পূর্বাভাস।

বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, সোমবার তুমুল বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, সোমবার তুমুল বৃষ্টির পূর্বাভাস।

এদিকে কলকাতায় আজও তীব্র গরম। এই মুহুর্তে কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁইছুঁই। গতকালের থেকে তাপমাত্রা সামান্য কমলেও অস্বস্তি রয়েছে একইরকম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রাজ্যের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের  পরিস্থিতি রয়েছে। তবে দার্জিলিং-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে।

wwww 1

উত্তরবঙ্গে ঠান্ডার মধ্যেও বৃষ্টির পূর্বাভাসে হতাশ দক্ষিনবঙ্গের মানুষ। তাদের জন্যে সুখভবর এই যে, বৃহস্পতিবার থেকে পরিবর্তন হবে আবহাওয়া। কমবে গরম। সোমবার বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিনবঙ্গের বেশ কয়েকটি জেলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত