উপনির্বাচনে জয়ের পরেই বিরাট চমক, তৃণমূলে যোগদান রিপুন বোরার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবারই উপনির্বাচনে দুটি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। উপনির্বাচনে জয়ের পরেই বিরাট চমক দিল তৃণমূল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন অসমের জনপ্রিয় নেতা রিপুন বোরা।

আরও পড়ুনঃ ফের অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট BJPতে, এবার রাজ্য নেতৃত্বকে তোপ দাগলেন অনুপম হাজরা

এর আগে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। একইসঙ্গে সামলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ। রবিবার সেই রিপুন বোরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। এদিন যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

উপনির্বাচনে জয়ের পরেই বিরাট চমক, তৃণমূলে যোগদান রিপুন বোরার

উল্লেখ্য, এর আগে অসমের অন্যতম জনপ্রিয় নেত্রী সুস্মিতা দেব যোগদান করেছেন তৃণমূলে। এখন তিনি রাজ্যসভার সাংসদ। উত্তর-পূর্ব সহ দেশের একাধিক রাজ্যের সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তার পর রিপুন বোরাকে যোগদান করিয়ে বড় চমক দিল তৃণমূল।

উপনির্বাচনে জয়ের পরেই বিরাট চমক, তৃণমূলে যোগদান রিপুন বোরার

উপনির্বাচনে জয়ের পরেই বিরাট চমক, তৃণমূলে যোগদান রিপুন বোরার

উল্লেখ্য, আগামী মাসের শুরুতেই মেঘালয় সফর করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর মেঘালয় এবং ত্রিপুরার নির্বাচনে লড়াইয়ের পরিকল্পনা রয়েছে তৃণমূলের৷ সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেই রিপন বোরার মতো জনপ্রিয় নেতা হতে পারেন ভরসাযোগ্য সহকর্মী।

উপনির্বাচনে জয়ের পরেই বিরাট চমক, তৃণমূলে যোগদান রিপুন বোরার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর