যাদবপুরে রিঙ্কু নস্কর, গোঘাটে বিশ্বনাথ! দেখুন বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যাদবপুরে রিঙ্কু নস্কর এবং গোঘাটে বিশ্বনাথ কারক কে প্রার্থী করল বিজেপি! রাজ্য বিধানসভা নির্বাচনে তৃতীয় ও চতুর্থ দফার জন্য বিজেপির প্রার্থী তালিকার ঘোষণা করল বিজেপি। উল্লেখযোগ্য ভাবে ডোমজুড়েই লড়ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালও বিজেপি-র প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন। রবীন্দ্রনাথকে সিঙ্গুর থেকেই দাঁড় কারনো হয়েছে। পশাপাশি প্রবীর ঘোষাল লড়বেন উত্তরপাড়া থেকেই। তৃণমূল-ত্যাগী দীপক হালদারকেও ডায়মন্ড হারবারে প্রার্থী করা হয়েছে।

আরও পড়ুনঃ রত্নার বিরুদ্ধে হারতে পারেন, বেহালা পূর্বে বিজেপি প্রার্থী শোভন নয় পায়েল।

বিজেপি জানিয়েছে, গতকাল দলের কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠক হয়। সেখানে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। সেখানেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্বের জন্য ২৭ ও চতুর্থ পর্বের জন্য ৩৬ জন প্রার্থীর নামের তালিকা অনুমোদন করেছে। দেখুন সেই তালিকা।

ধনেখালি: তুষার মজুমদার
পুরশুড়া: বিমান ঘোষ
গোঘাট: বিশ্বনাথ কারক
খানাকুল: সুশান্ত ঘোষ

বিষ্ণুপুর: অগ্নিশ্বর নস্কর
উলুবেড়িয়া উত্তর: চিরণ বেরা
বাগনান: অনুপম মল্লিক
আমতা: দেবতনু ভট্টাচার্য
উদয়নারায়ণপুর: সুমিতরঞ্জন কাঁড়ার
জাঙ্গিপাড়া: দেবজিৎ সরকার
হরিপাল: সমীরণ মিত্র

বাসন্তী: রমেশ মাঝি
কুলতলি: মিণ্টু হালদার
কুলপি: প্রণব মল্লিক
রায়দিঘি: শান্তনু বাপুলি
মন্দিরবাজার: দিলীপ জাটুয়া
জয়নগর: রবীন সর্দার
ক্যানিং পশ্চিম: অর্ণব রায়
ক্যানিং পূর্ব: কালীপদ নস্কর: 
বারুইপুর পশ্চিম: দেবোপম চট্টোপাধ্যায়
মগরাহাট পূর্ব: চন্দন নস্কর
মগরাহাট পশ্চিম: মানস সাহা
ডায়মন্ডহারবার: দীপক হালদার
সাতগাছিয়া: চন্দন পাল দাস

মেখলিগঞ্জ: দধিরাম রায়
মাথাভাঙা: সুশীল বর্মন
কোচবিহার উত্তর: সুকুমার রায়
শীতলকুচি: বরেন চন্দ্র বর্মন
সিতাই: দীপক রায়
তুফানগঞ্জ: মালতি রাভা রায়
কুমারগ্রাম: মনোজ ওঁরাও
কালচিনি: বিশাল লামা
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি
মাদারিহাট: মনোজ টিগ্গা
ভাঙড়: সৌমি হাটি
যাদবপুর: রিঙ্কু নস্কর
মহেশতলা: উমেশ দাস
বজবজ: তরুণ আদক

হাওড়া উত্তর: উমেশ রায়
হাওড়া মধ্য: সঞ্জয় সিংহ
মেটিয়াব্রুজ: রামজি প্রসাদ
সাঁকরাইল: প্রভাকর পণ্ডিত
পাঁচলা: মোহিত ঘাঁটি
উলুবেড়িয়া পূর্ব: প্রত্যুষ মণ্ডল
উত্তরপাড়া: প্রবীর ঘোষাল
শ্রীরামপুর: কবীর শঙ্কর বসু
চাঁপদানি: দিলীপ সিংহ
বলাগড়: সুভাষচন্দ্র হালদার
পাণ্ডুয়া: পার্থ শর্মা

আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি  (অর্থনীতিবিদ)
ডোমজুড়: রাজীব বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর: রবীন্দ্রনাথ ভট্টাচার্য
তারকেশ্বর: স্বপন দাশগুপ্ত
দিনহাটা: নিশীথ প্রামাণিক
টালিগঞ্জ: বাবুল সুপ্রিয়
চণ্ডীতলা: যশ দাশগুপ্ত
বেহালা পূর্ব: পায়েল সরকার
কসবা: ইন্দ্রনীল খাঁ   (চিকিৎসক)
শ্যামপুর: তনুশ্রী চক্রবর্তী 
চুঁচুড়া: লকেট চট্টোপাধ্যায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর