ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ উইকেটকিপার ঋদ্ধিমান সাহার সামনে অনেকদিন আগেই জাতীয় ক্রিকেট দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু, ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ারকে নিয়ে সাম্প্রতিক যে বিতর্ক শুরু হয়েছে, তা নিয়ে মন্তব্য করলেন ঋদ্ধি। আসলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা থেকে ঈশান এবং শ্রেয়সের নাম কেটে দিয়েছে।
আরও পড়ুন: শ্রেয়স-ঈশানকে নিয়ে এবার মুখ খুললেন সৌরভ, কী বললেন প্রাক্তন বোর্ড সভাপতি



ঘরোয়া ক্রিকেট না খেলারই শাস্তি তাদের দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আর এবার সেই নিয়ে মুখ খুললেন সাহা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না চাইলে কাউকে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা ঠিক নয়।



আমার মতে, কাউকে কোনও কাজ করতে বাধ্য করা ঠিক নয়। তবে এটা বোর্ডের সিদ্ধান্ত। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ব্যক্তিগত ব্যাপার।” নিজের উদাহরণ টেনে ঋদ্ধি বলছেন, “ক্রিকেটারের কাছে যে কোনও ম্যচ গুরুত্বপূর্ণ। আমি নিজে যখনই ফিট থাকি, কোনও না কোনও ম্যাচ খেলি। ক্লাবের হয়ে, রাজ্যের হয়ে।”
ক্রিকেটারদের এভাবে বাধ্য করা যায়না, ঈশান-শ্রেয়স বিতর্কে তাঁদের পাশে দাঁড়ালেন ঋদ্ধি

উল্লেখ্য, বিসিসিআই জানিয়ে দিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। বিশেষ করে জাতীয় দলের তিন ফরম্যাটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলেন না, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে বলবত হবে।







