সুস্থতার পথে ঋদ্ধি, সীমিত ওভারের ৬ ম্যাচে বিশ্রামে থাকতে পারেন বুমরা, শামি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুস্থতার পথে ঋদ্ধি, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ঋদ্ধি। যার ফলে আইপিএলে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে পারেননি তিনি। কিন্তু তবুও তিনি ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন আর অস্ট্রেলিয়াতে তাঁর সুস্থ হয়ে উঠার কাজ শুরু হয়। আর এবার তিনি নেটে ব্যাট করতে শুরু করলেন।

আরও পড়ুনঃ ‘রোনাল্ডো, নেমাররাও চলে গিয়েছে মেসি চলে গেলেও কিছু বদলাবে না’, সাফ কথা লা লিগা প্রেসিডেন্টের

ফিজিয়োর নজরদারিতে থেকে দ্রুতই তিনি মাঠে ফিরে এলেন। টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে। তাই ঋদ্ধি সম্পূর্ণ সুস্থতায় ফিরতে এখনও বেশ কয়েক দিন হাতে পাচ্ছেন। টুইটারে ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া ভিডিয়োতে বলা হচ্ছে “স্বাগত ঋদ্ধিমান।” ভারতীয় উইকেটকিপারের চোটের অবস্থা কী, তা এখনও সরকারি ভাবে জানায়নি ভারতীয় বোর্ড।

তবে ১৭ ডিসেম্বর থেকে শুরু প্রথম টেস্টের আগেই সেরে ওঠার আশা অনেকটাই বেড়ে গিয়েছে এ দিনের ভিডিয়োতে। সম্পূর্ণ সুস্থতা অর্জন করতে এখনও এক মাস মতো সময় পাচ্ছেন ঋদ্ধি।  অপর দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ছয় ম্যাচে হয়তো যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে খেলানো হবে না।

সুস্থতার পথে ঋদ্ধি, কারণ টিম ম্যানজমেন্ট চাইছে টেস্ট সিরিজের জন্য দুই পেসারকে প্রস্তুত রাখতে। ভারত এই সফর শুরু করছে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ দিয়ে। যেগুলি  হবে ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে সিডনি এবং ক্যানবেরায়। সুত্রের খবর  টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য বুমরা ও শামিকে টিম ম্যানেজমেন্ট ১২ দিনের মধ্যে ৬টি সীমিত ওভারের ম্যাচে খেলানোর ঝুঁকি নেবে না। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর