নজরবন্দি ব্যুরোঃ ‘রোনাল্ডো, নেমাররাও চলে গিয়েছে মেসি চলে গেলেও কিছু বদলাবে না’, সাফ কথা লা লিগা প্রেসিডেন্টের ।বিশ্বের অন্যতম জনপ্রিয় দুটি ফুটবল লিগ হল ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও স্পেনের লা লিগা। বিশ্বের বেশিরভাগ ফুটবলপ্রেমি এই দুটি লিগ পছন্দ করেন কারণ প্রায় সমস্ত প্রথম শ্রেণীর ফুটবলাররা এই লিগে খেলেন। আগেই রোনাল্ডো নেইমারের মত তারকা লা লিগা ছেড়ে চলে গেছেন। ক্লাবের সঙ্গে বিবাদের ফলে আগামী মরসুমে ফ্রি এজেন্ট হিসেবে এই লিগ ছেড়ে যেতে পারেন লাওনেল মেসিও।
আরও পড়ুনঃকালীপূজোর উদ্বোধন বিতর্কে শাকিবের অবস্থান নিয়ে ফেসবুকে দুঃখপ্রকাশ তসলিমার
এটুকু বলাই যায় এই মুহূর্তে লিগের একমাত্র মহাতারকা তিনিই। তবে কি শেষ মহাতারকা বিদায়য়ে নিজের জৌলুস অনেকটাই হারিয়ে ফেলবে লা লিগা?কমে যাবে জনপ্রিয়তা? একেবারেই তা মানতে নারাজ লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস।তিনি বলেন, ‘আমি চাই মেসি থাকুক। তবে এর আগে রোনাল্ডো, নেমারের মতো তারকাও লা লিগা ছেড়ে চলে গিয়েছে। তাতে কোনও কিছু বদলে যায়নি। মেসি চলে গেলেও আমরা প্রস্তুত।’প্রসঙ্গত, চলতি বছরের অগস্টে বার্সেলোনার কাছ থেকে ট্রান্সফার চেয়েছিলেন মেসি।
১৩ বছর বয়সে যে দলে তিনি যোগ দিয়েছিলেন সেই বার্সা কোনও ভাবেই তাঁকে ছাড়তে রাজি হয়নি। অক্টোবর মাসে বার্সেলোনা প্রেসিডেন্ট জসেপ মারিয়া বার্তেমৌ ক্লাব ছেড়ে চলে যান। শোনা যায়, মেসির সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততাই এর জন্য দায়ী।এই মরসুমের শেষে মেসি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন। তখন তিনি বার্সেলোনা ছাড়লেও কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। মেসি কোন ক্লাবে যেতে পারেন সেই নিয়ে জল্পনা চললেও, সব চেয়ে বেশি উঠে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির নাম।
তেবাসের মুখেও শোনা যায় তেমনই। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগের এক মাত্র ক্লাব যারা মেসিকে সই করানো নিয়ে কথা বলে তারা হল সিটি। নিয়মের বাইরে গিয়েও তারা কাজ করে। আমি একা নই যে এমন কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘আমি সিটিকে নিয়ে ভাবছি না। এই অতিমারির সময়েও ওদের কোনও আর্থিক ক্ষতি হয়নি, কারণ সিটির আয়ের পথ আলাদা।’এই বিষয় ম্যাঞ্চেস্টার সিটির তরফে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি।
‘রোনাল্ডো, নেমাররাও চলে গিয়েছে মেসি চলে গেলেও কিছু বদলাবে না’, সাফ কথা লা লিগা প্রেসিডেন্টের ।যদিও দেখা গিয়েছে, শেষ ট্রান্সফার উইন্ডো খোলার সময় সিটি কোচ পেপ গুয়ার্দিওলাকে খরচের জন্য বেঁধে দেওয়া হয়েছিল প্রায় ২৭৪ কোটি টাকা। যা অন্য বারেরথেকে অনেকটাই কম।



