নজরবন্দি ব্যুরো: রিয়া রাজনৈতিক অভিসন্ধির শিকার? রিয়া চক্রবর্তী রাজনৈতিক অভিসন্ধির শিকার হয়েছেন বলে অভিযোগ কংগ্রেসের। বাঙলার মেয়ে রিয়াকে ফাঁসানো হয়েছে, এই দাবি নিয়ে প্রতিবাদ মিছিল জাতীয় কংগ্রেসের দলের। এবার সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালো অধির রঞ্জন চৌধুরী।
আরও পড়ুনঃ প্রস্তুত হন রাজ্যবাসী, আপনার রসনা তৃপ্তিতে আসছে পদ্মার ইলিশ।


রিয়া রাজনৈতিক অভিসন্ধির শিকার? এদিন প্রদেশ কংগ্রেস দফতর থেকে ওয়েলিংটন মোড় পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল হয়। মামলায় অভিযুক্ত রিয়ার সমর্থনে বিরোধী দলনেতা অধির রঞ্জন চৌধুরী সাথে সুর মেলান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিধানসভায় চিফ হুইপ শ্রী মনোজ চক্রবর্তী।
এছাড়াও মিছিলে সামিল হয়েছিলেন বিধায়ক অসিত মিত্র, রিজু ঘোষাল,সুমন পাল,মহেশ শর্মা, প্রীতম ঘোষ, প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ ছাড়াও রাজ্য ও জেলার অন্যান্য কংগ্রেসের নেতৃত্বেরা। অধীর চৌধুরী জানান, সুশান্ত মামলায় যে গতিতে এবং যে দিকে তদন্ত এগোচ্ছে তাতে বোঝাই যাচ্ছে এর পিছনে বিজেপি সরকারের হাত রয়েছে। ইতিমধ্যে মামলার প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে সিবিআই।
তার ১৪ দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গ্রেফতারের পর রিয়াকে বাইকুলা সংশোধনাগারে রাখা হয়েছে। বেলের আবেদন জানালে তাও খারিজ করে দিয়েছে আদালত। রিয়ার আইনজীবী সতীশ মানশিণ্ডে মন্তব্য করেছেন, নেশাগ্রস্ত, মানসিক রোগী এবং নেশাগ্রস্ত মানুষকে ভালবাসার ফল ভুগতে হচ্ছে রিয়া চক্রবর্তীকে।


সুশান্ত মৃত্যু মামলায় গত ৮ই সেপ্টেম্বার গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। এর আগে শুক্রবার রিয়ার ভাই সৌভিক ও রিয়ার ম্যানেজার সামুয়েল মিরান্ডা কে মাদকযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার হোন দিপেশ। তারপরে রিয়াকে সমন পাঠায় এনসিবি। টানা ৩ দিন জিজ্ঞাসাবাদের পর এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া।৮ তারিখ বিকেল ৪টে নাগাদ গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। তারপর রিয়ার মেডিক্যাল টেস্ট করা হয়। কিছুদিন আগে এনসিবি দপ্তরে হাজিরা দেন রিয়া সেখানে পূর্ব পরিকল্পনা মাফিক রিয়া সৌভিক ও সামুয়েল কে মুখোমুখি জেরা করে NCB।







