নজরবন্দি ব্যুরো: ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জীবন ওলটপালট হয়ে গিয়েছিল রিয়া চক্রবর্তীর। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠতে শুরু করে তাঁর বিরুদ্ধে। মাদক মামলায় জেলেও যেতে হয়েছিল তাঁকে। বহুবার নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। এতকিছুর পরও নিজেকে দমিয়ে রাখেননি তিনি। নতুন রূপে ফিরতে চলেছেন রিয়া চক্রবর্তী।
আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে…’, দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক Firhad Hakim
জনপ্রিয় শো এমটিভি রোডিজ-এর গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাবে রিয়াকে। ইতিমধ্যেই প্রোমো মুক্তি পেয়েছে। আর এই প্রোমো প্রকাশ্যে আসতেই ফের নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। অভিনেত্রীকে বলতে শোনা যায়, “কি ভেবেছিলেন? আর ফিরব না? ভয় পেয়ে যাব? ভয় তো অন্য কেউ পাবে, আমি নয়।”

সুশান্তের মৃত্যুর পর কোনঠাসা রিয়া, টিভির পর্দায় ফিরছেন অভিনেত্রী

নেটপাড়ায় কেউ বলছেন, একজন হত্যাকারীকে সুযোগ দেওয়া হল? এই ধরনের মন্তব্যই ঘুরপাক খাচ্ছে ভিডিও ঘিরে। যদিও নেটিজেনদের ধিক্কার নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেননি রিয়া। অন্যদিকে, জীবনের কঠিন পরিস্থিতি পেরিয়ে এসেও রিয়ার এই অ্যাটিটিউড দেখে একাংশ আবার অবাক হয়েছেন।

সুশান্তের মৃত্যুর পর অত্যন্ত খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয় রিয়া চক্রবর্তীকে। শোনা যাচ্ছে, এই মুহূর্তে রিয়া সিঙ্গেল নয়। তাঁর প্রেমিকের নাম বান্টি সাজদেহ। রিয়ার প্রেমিক কর্নারস্টোন নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও। জানা গিয়েছে, বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান- বড় বড় ক্রিকেটারদের ম্যানেজ করে এই এজেন্সি।



