সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি পিছিয়ে গেল, কবে হবে ?

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হল না। আজ ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি হওয়ার কথা ছিল।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। বিশেষ কারণে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে চন্দ্রচূড়ের অনুপস্থিতির জন্য আজ শুনানি হল না। আগামিকাল মামলার শুনানির তালিকায় আর জি কর মামলাকে দিনের প্রথম মামলা হিসেবে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

সেক্ষেত্রে সকাল সাড়ে দশটায় শুনানির সম্ভাবনা রয়েছে। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁকে খুন এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। এই কাণ্ডে দু’টি বিষয়ে মামলা চলছে। একটি হল, মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলা। অন্যটি, আর্থিক দুর্নীতির মামলা। এই দু’টিরই তদন্ত করছে সিবিআই। মঙ্গলবার ওই দু’টি বিষয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর