ক্ষমতায় ফিরে আজ প্রথম দলীয় বৈঠক, দুপুরেই একগুচ্ছ পরিকল্পনা নিয়ে বসছেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্ষমতায় ফিরে আজ প্রথম দলীয় বৈঠক, বিধানসভার জয়ী বিধায়ক, রাজ্যসভা , লোকাসভার সাংসদ, মমতা সরকারের তৃতীয় বারের মন্ত্রীগন এবং পুরসভার চেয়ারম্যান তথা পুর প্রশাসকদের নিয়ে আজ বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ অপেক্ষা সুপ্রিমোর গ্রিণ সিগন্যালের, কেরলে কংগ্রেস ভেঙে তৈরি হচ্ছে তৃণমূল!

গত কএয়কদিন ধরেই এই বনৈঠকের দিকে তাকিয়ে আছে রাজ্য- রাজনীতির সকলেই। কারণ ইঙ্গিত স্পষ্ট নিজের বিধানসভা কেন্দ্রে হারলেও, গোটা রাজ্য জুড়ে ২৯৪ আসনে তাঁর মুখের কথা বলেই বিপুল মার্জিনে ফিরেছেন বাংলার ক্ষমতায়, এবার আগামী ৫ বছরের জন্য বড়ো পরিকল্পনা নিতে চলেছেন তিনি। সূত্রের খবর আজকের বৈঠকে উপস্থিত থাকছেন তৃণমূলের বিধানসভা নির্বাচনের কৌশলের নকশা প্রস্তুতকারী প্রশান্ত কিশোরও।

এতোদিন পর্যন্ত সকলকে তৃণমূল ভবনে উপস্থিত থাকতে বলা হলেও গত কাল জানানো হয়েছে দূরের জেলার নেতা মন্ত্রীরা দূর থেকেই উপস্থিত থাকবেন বৈঠকে। রাজ্য জুড়ে বন্ধ পরিবহন ব্যবস্থা। এই পরিস্থিতিতে দুরের জেলার নেতা মন্ত্রীরা কলকাতায় আসতে হলে সমস্যার সম্মুখীন হতে পারেন, সেই কারণে আজকের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁদের। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির সাংসদ-বিধায়ক-পুর প্রশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে বৈঠকে। তবে ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকার জন প্রতিনিধিরা যেন এলাকা থেকেই ভার্চুয়ালি যোগ দেন মানুষের পাশে থেকেই সেই নির্দেশও দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই কানাঘুষো চলছে  দলের সংগঠনকে মজবুত করতে ‘এক ব্যক্তি এক পদ’ ফর্মুলায় হাঁটতে পারে তৃণমূল। বেশ কয়েকজন মন্ত্রীকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে নতুন মুখ আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পিছনেও কারন অভিষেকের যুক্তি। তিনি বার বারি এক ব্যাক্তির একাধিক পদ নিয়ে বসে থাকার বিরোধীতা করেছেন। তার মতে তাতে অবহেলিত হয়েছে সংগঠনে। সেই বিষয়েই সিদ্ধান্ত হবে আজ।  এছাড়া দল পরিচালনায় গুরুত্ব বাড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কারণ এবারের বিপুল জয়ের অন্যতম কারিগর তিনিই। মমতার সমান প্রচারসভা করা থেকে দলের অন্দরে থেকে নির্বাচনী কৌশল তৈরি সবেতেই সামনে থেকেছেন অভিষেক। এমনকী, নির্বাচনী প্রচারে অভিষেককে নিশানা করেছেন মোদী-শাহরাও।

অন্যদিকে, দলের বেশ কয়েকটি শাখা সংগঠনের মুখ বদল করা হতে পারে। বিধানসভার উপনির্বাচনে প্রার্থীদের নামও ঘোষণা করতে পারেন মমতা। এদিকে, BJP ছেড়ে যাঁরা তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন, তাঁদের বিষয়ে তৃণমূলনেত্রী কী ভাবছেন, তার আভাস মিলতে পারে। উল্লেখ্য, ক’দিন আগেই তৃণমূলত্যাগী সোনালি গুহ এই সময় ডিজিটালকে বলেন, ‘৫ তারিখে তৃণমূলের কোর কমিটির বৈঠকে এ ব্যাপারে ঘোষণা হতে পারে’। BJP ছেড়ে ফের তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন মমতার ‘ছায়াসঙ্গী’ সোনালি। সেসব নিয়েও আজ চূড়ান সিদ্ধান্ত জানাবেন ‘দিদি’।  ২৪ এর লোকসভা নির্বাচনের জনব্য ‘দিল্লি চলো’ লক্ষ্য নিয়ে পিকের টিম আইপ্যাক কিভাবে তাদের রণকৌশল সাজাবেন তাও একাপ্রকার ঠিক হবে আজকেই।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত