নজরবন্দি ব্যুরোঃ #ResignDilipGhosh হ্যাসট্যাগে বিদ্ধ দিলীপ, তাহলে কি রাজ্য সভাপতির অপসারণ চাইছেন তথাগত রায়! বিতর্কিত ট্যুইটে তথাগত রায় প্রকাশ্যে এনেছেন বেশ কিছু ছবিও। ছবিতে দেখা যাচ্ছে, জনৈক এক ব্যক্তি টুইট করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের চিফ এজেন্ট সোহেলের একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে সোহেল কখনও রয়েছেন সুব্রত বক্সির সাথে আবার কখনও বা শোভনদেব বা ফিরহাদের সাথে। শুধু তাই নয় বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট হাঁটছেন এনআরসি সিএএ বিরোধী মিছিলেও!
আরও পড়ুনঃ বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ চালিয়ে যান, অভিষেক বানে বিদ্ধ তুষার!
#ResignDilipGhosh হ্যাসট্যাগে বিদ্ধ দিলীপ সংক্রান্ত সেই টুইটই রিটুইট করে তথাগত রায় জানতে চেয়েছেন ‘ইজ দিস ট্রু?(Is this true?)’। প্রশ্ন উঠছে তথাগত চাইলেই পার্টির অভ্যন্তরে এই ট্যুটের বিষয়ে জানতে চাইতে পারতেন। কিন্তু এমন ট্যুইট কেন রি ট্যুইট করলেন তিনি। তাহলে কি তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সময়ে বিজেপি কত ভুল সিদ্ধান্ত নিয়েছে তা প্রমাণ করার জন্যেই এই কাজ করলেন?
বলা বাহুল্য নির্বাচনে ভরাডুবির পর থেকেই বিজেপির একাধিক রাজ্য নেতার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন তথাগত রায়। রাজ্য নেতৃত্বের ভূমিকা ও পারদর্শীতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন। কদিন আগেই রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননকে আক্রমণ করেছিলেন তিনি। সম্প্রতি দিল্লীতে অমিত শাহ তাঁকে ডেকে পাঠিয়েছিলেন বিতর্কিত ইস্যু গুলি মেটানোর উদ্দেশ্যে।
ভোটের আগে থেকেই দলের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন তথাগত রায়। বহু আগে দলের দিন কটাক্ষ করেছিলেন শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীকে নিয়ে। বিজেপির প্রার্থীরা রঙ খেলতে গিয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্রর সঙ্গে। সে বিতর্ক চাপা পড়লেও তার পর থেকে ক্রমাগত দল বিরোধী পোস্ট করে চলেছেন তিনি। নেহাত দল বিরোধী নয়, তথাগতর ট্যুইটে একেবারে সোজাসাপটা আক্রমন শানানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে কৈলাস বিজয়বর্গীয় অরবিন্দ মেনন সকলের বিরুদ্ধে। এখন দেখার তথাগতর এই ট্যুইট কতটা ঝড় তোলে বিজেপির অন্দরমহলে।
Is this true? pic.twitter.com/AhuS5LNhQw
সদ্য প্রকাশিত
ইংল্যান্ড সফরের দল: বিরাট কোহলির ফিটনেসে শর্ত, ৩ বছর পর ওয়ানডে দলে বুমরাহ, সেঞ্চুরির পরও ব্রাত্য যশস্বী
কলকাতার আবহাওয়া: ঘণ্টাখানেকের বৃষ্টিতেই জলমগ্ন শহরের একাধিক এলাকা, গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ— Tathagata Roy (@tathagata2) July 4, 2021



