বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ চালিয়ে যান, অভিষেক বানে বিদ্ধ তুষার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ চালিয়ে যান, তুষারকে ফের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সলিসিটার জেনারেল তুষার মেহতা নারদা মামলায় সিবিআই পক্ষের আইনজীবী। কয়েকদিন আগেই বিজেপি নেতৃত্বের ডাকে দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তারপর সেখান থেকে তিনি যান তুষার বাবুর কাছে। তখন থেকেই তুষার মেহতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের বিষয় নিয়েই শুরু হয়ে বিতর্ক।

আরও পড়ুনঃ এখনই দলের সব কমিটি ভেঙে দেওয়া উচিত, আলিমুদ্দিনে পত্রবোমা কান্তি গাঙ্গুলীর।

- Advertisement -

রাজ্যের শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় একজন অভিযুক্ত কিভাবে সলিসিটার জেনারেলের সঙ্গে বৈঠক করেন। এই ঘটনায় তৃনমূলের পক্ষ থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়। চিঠিতে, সিবিআই সলিসিটর জেনারেল তুষার মেহতাকে পদ থেকে সরানোর দাবি জানানো হয়েছে। তৃনমুলের তিন সাংসদ মিলিত ভাবে এই চিঠি দিয়েছেন প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদীকে। ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায় এবং মহুয়া মিত্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে কিভাবে একজন অভিযুক্ত খোদ সলিসিটর জেনারেলের সাথে বৈঠক করেন?

সংবাদমাধ্যমে তৃনমূলের চিঠি প্রকাশিত হওার পর নড়েচড়ে বসেন তুষার। শুভেন্দুর সঙ্গে বৈঠকের কথা বেমালুম অস্বীকার করে তুষারের দাবি, শুভেন্দু তাঁর বাড়িতে এসেছিলেন ঠিকই, কিন্তু তাঁর সঙ্গে কোনও বৈঠক হয়নি। সেই সময় তিনি অন্য বৈঠকে ব্যস্ত ছিলেন। তুষার আরও বলেছেন, তাঁর আপ্তসহায়ক শুভেন্দুকে অপেক্ষা করতে বলেন। কিন্তু কোনও বৈঠক হয়নি। এর জন্য শুভেন্দুর কাছে দুঃখপ্রকাশও করেন তিনি। মেহতার সেই বিবৃতির পরিপ্রেক্ষিতেই মেহতার বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকশ্যে আনার দাবি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

অভিষেক প্রশ্ন তুলেছিলেন, “মাননীয় সলিসিটর জেনারেলের বাড়িতে আগে থেকে অ্যাপনেট্মেন্ট ছাড়া যাওয়া যায়?” যদিও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেননি সলিসিটর জেনারেল। তাই আজ আবার তুষার মেহতা ভায়া বিজেপি কে আক্রমণ শানালেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন ট্যুইটারে তিনি লিখেছেন, “৭২ ঘণ্টা কেটে গেলেও মাননীয় সলিসিটর জেনারেল, তুষার মেহতা নিজের মন্তব্য পুষ্টিকরনে ২০ মিনিটের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনতে পারলেন না?”

- Advertisement -

এরপরে চরম কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, “সলিসিটর জেনারেল আপনার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা খুবই দুর্বল। দেশের সলিসিটর জেনারেল নয়। বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ চালিয়ে যান আপনি!” এদিকে সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে হবে, দাবি জানিয়ে ইতিহাস খুঁজে ‘ব্রম্ভাস্ত্র’ প্রয়োগ করেছেন কুণাল! গতকাল সন্ধ্যেয় ট্যুইট করে কুণাল ঘোষ লিখেছেন, “কয়লা ব্লক কান্ডে এক অভিযুক্তের সঙ্গে বৈঠকের অভিযোগে Ex CBI chief রঞ্জিত সিনহার বিরুদ্ধে তদন্তের নির্দেশ হয়েছিল। তাহলে নারদের CBI FIR named শুভেন্দু SG+CBI আইনজীবী তুষার মেহতার বাড়ি যাওয়ার ঘটনা ছাড় পাবে কেন? তদন্ত হোক। প্রভাবশালী হিসেবে এখনই শুভেন্দুকে গ্রেপ্তার করা হোক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর