লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ তে যোগ দিতে চলেছেন বলে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে এই কারণেই বিহারের রাজনৈতিক সমীকরণ পাল্টে যাচ্ছে। সূত্রের খবর নীতীশ রাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে তিনি এনডিএ-র হয়ে ফের মুখ্যমন্ত্রী হতে পারেন। আর সেই নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সাথে তাঁর কথাও হয়েছে।
আরও পড়ুন: আপের ৮ বিধায়ককে ঘুষের প্রস্তাব বিজেপি-র, বিস্ফোরক কেজরীওয়াল

কিন্তু এনডিএ-র সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হতে তিনি পারবেনকি না তা নিয়ে সন্দেহ আছে। কারণ তাঁকে আবার মুখ্যমন্ত্রী করা নিয়ে আপত্তি রয়েছে বিহারের বিজেপি নেতাদের একাংশের। সেক্ষেত্রে বিকল্প যে নামগুলি নিয়ে চর্চা চলছে, সেই তালিকায় প্রথমের দিকে রয়েছেন বিহারের বিজেপি নেত্রী রেণু দেবীও।

কে এই রেণু দেবী? তিনি এক্সময় হাওড়া তে থাকতেন। কারণ তাঁর বিয়ে হয়েছিল এই রাজ্যে। তবে স্বামী মারা যাবার পর ফের বিহারে ফিরে যান তিনি। তারপর সক্রিয় রাজনীতিতে যোগদেন। বিহারের বেতিয়া এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাঁর।
নীতীশ নয়, বিহারের নতুন মুখ্যমন্ত্রী হবেন রেণু দেবী! জল্পনা তুঙ্গে

ের আগে ২০২০ তে তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। এক সময় তিনি ছিলেন বিজেপি-র প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি। এহেন রেণু দেবীর নাম উটছে মুখ্যমন্ত্রী হিসেবে। আর তাঁকে মুখ্যমন্ত্রী করাতে পারলে বিহার বিজেপি-র সব দিক থেকেই লাভ হবে বলে মনে করছেন বিহারের রাজ্য নেতারা।



