শনিতে দিলীপকে এড়িয়ে রবিতে সোজা মুকুলের বাড়ি! সৌমিত্র’র গতিবিধি ঘিরে জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিতে দিলীপ-বৈঠক এড়িয়ে রবিতে সোজা মুকুলের বাড়ি! গত দু’দিনে সৌমিত্র খাঁর গতিবিধি জল্পনাত ঘৃতাহুতি দিয়েছে। তিনি যতই এড়িয়ে গিয়ে অন্য তত্ব খাড়া করুন না কেনো, তাঁকে ঘিরে গড়া জল্পনা আরও ঘনীভূত হচ্ছে দিন দিন। রাজনীতির আঙিনায় ঘুরে বেড়াচ্ছে কয়েকটা প্রশ্ন, তবে কি এবার পদ্মবনের মায়া কাটাচ্ছেন তিনিও? স্ত্রীর কথায় কি তিনিও ফিরছেন পুরানো সংসারে?

আরও পড়ুনঃ নবান্ন’র সবুজ সংকেতের অপেক্ষায় ফের মেট্রোর পথচলা

গত শনিবার সৌমিত্রর জেলা এমনকি লোকসভা কেন্দ্রেই বৈঠক করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু তিনি যখন এত পথ উজিয়ে তাঁর জেলায় গিয়েছেন সাংগঠনিক বৈঠক করতে, তখনই রাজ্য সরকারের লকডাউনকে মান্যতা দিয়ে সৌমিত্র জানিয়েছিলেন, লকডাউনের কারণে বৈঠকে যাবেন না তিনি। সৌমিত্র খাঁর মতে “নিজের এলাকাতেও এই সময়ের মধ্যে কোনও মিটিং-মিছিল আমি করিনি। বাড়িতেই থেকেছি। ১৫ তারিখ পর্যন্ত এই নিয়ম মানব।”

স্বাভাবিক ভাবেই তার পর থেকে জল্পনা চলছিলই, তবে কি এবার তৃণমূলের পথে তিনিও। সেই জল্পনা নিজেই আরও একগুন বাড়িয়ে দিলেন বিষ্ণুপুরের সাংসদ। শনির বারবেলায় দিলীপের বৈঠক লকডাউনের বাহানায় এড়িয়ে গেলেও রবিবার তিনি সোজা হাজির হয়েছিলেন মুকুল রায়ের বাড়িতে। সরকারের লকডাউন বিধি মেনে নিজের জেলার বৈঠকে উপস্থিত না থাকলেও তার পরের দিনই  বিকেলে সল্টলেকের বিডি ব্লকের মুকুল রায়ের বাড়িতে উপস্থিত হন তিনি।

গত কয়েকদিন ধরেই অসুস্থ মুকুল পত্নী। অবস্থা সংকট জনক হওয়ায় গিয়েছিলেন খোদ অভিষেক। তার পর থেকেই একে একে বিজেপির নেতারা গিয়েছেন  সৌজন্য বার্তা দিতে। ফোন করেছেন খোদ প্রধানমন্ত্রী। তার পরেই সৌমিত্র। তবে সৌমিত্রর যাওয়া তৈরি করছে অন্য জল্পনা।

শনিতে দিলীপকে এড়িয়ে রবিতে সোজা মুকুলের বাড়ি! সৌমিত্র’র গতিবিধি ঘিরে জল্পনা তুঙ্গে। এমনিতেই কদিন ধরে মুকুল-পুত্রর পোস্ট নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই সুর ভঙ্গের দাগ দেখছেন স্পষ্ট। তার পরেও অভিষেকের যাওয়া, বা আপ্লুত শভ্রাংশু-মুকুলের পুরনো স্মৃতিচারণ। সব মিলিয়ে ইতিমধ্যেই ওয়াকিবহাল মহল তাঁদের ঘরের ফেরার তালিকায় গুনছেন। এসবের মধ্যেই দিলীপকে এড়িয়ে সৌমিত্রর সোজা মুকুল রায়ের বাড়িতে হাজির হওয়ায় অনেকে মনে করছেন তাহলে কী ক্রমে বড়ো হচ্ছে পুরানো ঘরে ফেরার দল?  নাকি শুধুই সৌজন্য বার্তা বিনিময়?

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর