৫০ বছর পর বলিউডে এবার ‘আনন্দ’-এর রিমেক, প্রস্তুতি শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মৃত্যু অনিবার্য জেনেও জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকার যে আনন্দ, সেই জীবনবোধ ফুটে ওটে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ‘আনন্দ’-এ। বলিউডে অল টাইম হিস জে ছবিগুলি আছে তাদের মধ্যে ‘আনন্দ’ অন্যতম।

আরও পড়ুনঃ পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

এই ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ খান্না ও অমিতাভ। যাঁদের অভিনয় এই ছবিকে আরও সমৃদ্ধ করেছিল। ১৯৭১ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘আনন্দ’। এর ৫০ বছর পর বলিউডে এবার ‘আনন্দ’-এর রিমেকের তোড়জোড় শুরু হল।

৫০ বছর পর বলিউডে এবার 'আনন্দ'-এর রিমেক, প্রস্তুতি শুরু

মূল ছবির প্রযোজক এন সি সিপ্পির নাতি সমীর রাজ সিপ্পি ‘আনন্দ‘-এর রিমেকের কথা ঘোষণা করেন সম্প্রতি। ছবির প্রযোজনায় তাঁর সঙ্গে থাকবেন প্রযোজক বিক্রম খাখরে। বৃহস্পতিবার ছবির কথা ঘোষণা করে সমীর রাজ জানান, চিত্রনাট্য লেখার কাজ চলছে এই মুহূর্তে।

29 9

অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্নার চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও ঠিক করা হয়নি। সাংবাদিকদের সমীর রাজ জানান, নতুন প্রজন্মের কাছে ‘আনন্দ’-এর মতো ছবির গল্প তুলে ধরা জরুরি।

৫০ বছর পর বলিউডে এবার 'আনন্দ'-এর রিমেক, প্রস্তুতি শুরু

৫০ বছর পর বলিউডে এবার ‘আনন্দ’-এর রিমেক, প্রস্তুতি শুরু

এমন আবেগের কাহিনি যা আজও ভীষণ প্রাসঙ্গিক, তা ফের সকলের সামনে নতুন মোড়কে তুলে ধরা প্রয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর