নজরবন্দি ব্যুরোঃ দু’টি মানুষের সম্পর্কের রসায়নকে দৃঢ় করে শারীরিক সম্পর্ক। স্বামী-স্ত্রীর সম্পর্ক আরো মধুর করতে শারীরিক ঘনিষ্ঠতা খুব জরুরি। ইদানীং আশপাশের অনেক মানুষকেই বলতে শোনা যায় যে দম্পতিদের মধ্যে সঙ্গমের ইচ্ছা কমে যাচ্ছে। এই বিষয়টি মোটেও অবহেলার নয়। কারণ এই অনিচ্ছা মারাত্মক কোনো রোগের লক্ষণ হতে পারে। জানলে অবাক হবেন যে, নারী-পুরুষ নির্বিশেষে সবার যৌন জীবনেই গুরুতর সমস্যা তৈরি করতে পারে ডায়াবেটিস আর অনিদ্রা।
আরও পড়ুনঃ কম খরচে ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্কের, ভারতে তোরজোড় শুরু
অল্পবয়সিদের ক্ষেত্রেও দেখা যায়, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকার পরও ঠিক মতো ঘুম হচ্ছে না। এই অবস্থায় অবিলম্বেই শরণাপন্ন হওয়া উচিত চিকিৎসকের। কারণ ঘুম যদি কম হয়, তবে ঘনিয়ে আসতে পারে মারাত্মক কিছু বিপদ। সারাদিন এক জায়গায় বসে কাজ করে কিংবা অতিমারির দিনগুলিতে বাড়ি থেকে কাজ করার ফলে কায়িক পরিশ্রম কিছুটা কমেছে। কিন্তু ঘুম যদি সাত থেকে আট ঘণ্টার কম হয়, তা হলে দেখা দিতে পারে শারীরিক ও মানসিক নানাবিধ জটিল সমস্যা। যা দীর্ঘস্থায়ী হলে মানুষের দেহের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়তে পারে।
অপরদিকে রয়েছে ডায়াবেটিস, বিশেষজ্ঞদের মতে এটিও একটি যৌন মিলনের ইচ্ছা কমিয়ে দেয়। হ্রাস করে শারীরিক সক্ষমতাও। ডায়াবেটিসের প্রভাবে বিঘ্নিত হয় হরমোন নিঃসরণ, যা শারীরিক ও মানসিক দু’দিক থেকেই ক্ষতিকর হয়ে উঠতে পারে। পাশাপাশি অনেক সময়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খেতে বাধ্য হন রোগীরা। এই ওষুধের পরোক্ষ প্রভাবেও কমতে পারে যৌন আকাঙ্খা।
ডায়াবিটিসের আক্রমণে দেখা দিতে পারে ডায়াবিটিস ঘটিত নিউরোপ্যাথি। ডায়াবিটিসের প্রভাবে স্নায়ুতন্ত্র আক্রান্ত হলে এই ধরনের সমস্যা তৈরি হয়। এই রোগের প্রভাবে যৌনাঙ্গে ব্যথা ও অসাড়তার মতো সমস্যা দেখা দেয়। কিছু ক্ষেত্রে রোগীরা যৌনাঙ্গের অনুভূতি হারিয়ে ফেলেন। পুরুষদের ক্ষেত্রে দেখা দিতে পারে লিঙ্গ শিথিলতা।
যৌন মিলনে অনিহা বাড়ছে ক্রমশ, তিক্ততা বাড়ছে সম্পর্কে! কেন জানেন?

একটি সমীক্ষায় জানা গিয়েছে, ঘুম কম হলে মানুষ হন স্বল্পায়ু। তবে তার পাশাপাশি আরও কিছু সমস্যা হতে পারে। জেনে নিন কী কী—
- সর্দি, জ্বর, ঠান্ডা লাগার ভাইরাসের বিপক্ষে শরীরের প্রতিরোধক্ষমতা কমে যায় যদি ঘুমের প্রবল ঘাটতি দেখা দেয়। সে ক্ষেত্রে শরীর খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তে পারে।
- অনিদ্রার ফলে ওজন হঠাৎ বেশি বেড়ে যেতে পারে। উচ্চ রক্তচাপ তথা টাইপ টু ডায়াবিটিসের আশঙ্কাও বেড়ে যায় ঘুম পর্যাপ্ত পরিমাণে না হলে। চিকিৎসকদের মতে অপর্যাপ্ত ঘুম ডেকে আনতে পারে হৃদ্যন্ত্রের গোলযোগও।
- কম ঘুমিয়ে রাস্তায় বেরোলে দুর্ঘটনা ঘটবার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে আপনি যদি রাত্রে ভাল ভাবে না ঘুমিয়ে সকালে গাড়ি চালানোর চেষ্টা করেন।
- যৌনমিলনের আকাঙ্খাও কমিয়ে দিতে পারে অনিদ্রা। পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যেতে পারে এই অবস্থায়।
- ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কম ঘুমের সমস্যার জেরে ঘটতে পারে মনোসংযোগের অভাব। পড়া মনে রাখতে সমস্যা হতে পারে। স্মৃতিশক্তির সঙ্গে ঘুম কম হওয়ার সম্পর্কও অত্যন্ত গভীর।




