Internet: কম খরচে ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্কের, ভারতে তোরজোড় শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খুব শীঘ্রই ভারতের বাজারে ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সংস্থা ‘স্টারলিঙ্ক’। কম খরচে ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্কের। বিপদে পড়তে পারেন এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি।

আরও পড়ুনঃ ফের উত্তপ্ত উপত্যকা, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম

সূত্রের খবর, ভারতে পরিষেবা চালুর ক্ষেত্রে স্টারলিঙ্কের ভারত শাখার ডিরেক্টর সঞ্জয় ভার্গব জানিয়েছেন, কোনও বড়সড় বাধার সম্মুখীন না হলে নতুন বছরের শুরুতেই বাণিজ্যিক লাইসেন্স পেতে পারে স্টারলিঙ্ক। তা পাওয়া মাত্রই ভারতে পরিষেবা চালু করবেন তাঁরা। তবে অনুমতি না পাওয়া অবধি আমরা পরিষেবার কাজ শুরু করব না।” তাই লাইসেন্স না পাওয়া অবধি ভারতবাসীকে সাবস্ক্রাইব না করার আর্জি জানিয়েছে তাঁরা।

এই সংস্থার ইন্টারনেট কানেকশনের দাম সম্পর্কে এখনও অবধি কিছু জানানো হয়নি। সূত্রের খবর, প্রথম বছর ইন্টারনেট কানেকশনের দাম হতে পারে ১ লক্ষ ৫৮ হাজার টাকা। পরে তা কমে হতে পারে ১ লক্ষ ১৫ হাজার টাকা। এককালীন চার্জ হিসাবে নেওয়া হবে প্রায় ৪০ হাজার টাকা। লাগবে প্রতি মাসের সার্ভিস চার্জও। আগামী বছরের মধ্যেই গ্রামীণ এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের কোম্পানির।

কম খরচে ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্কের, আগামী বছরের শুরুতেই চালু পরিষেবা

কম খরচে ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্কের, আগামী বছরের শুরুতেই চালু পরিষেবা
কম খরচে ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্কের, আগামী বছরের শুরুতেই চালু পরিষেবা

কারণ হিসাবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে বেশী সংখ্যক মানুষ গ্রামে বাস করেন। তাই তাঁদের লক্ষ্যই হল গ্রামের মানুষকে তাঁদের আওতায় নিয়ে আসা। প্রথমের দিকেই প্রায় দু’লক্ষ কানেকশান বসাতে চাইছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর