ফের উত্তপ্ত উপত্যকা, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুলির লড়াই। উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। জানা যাচ্ছে, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই গটা এলাকা কর্ডন করে ফেলা হয়েছে। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সেই খোঁজ চালানো হচ্ছে।আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল ওই এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে।

আরও পড়ুনঃ ‘মহুয়া মৈত্র বিজেপিতে যোগ দেবেন’, জল্পনা বাড়িয়ে মন্তব্য সৌমিত্রের

এরপর সেনা-পুলিশের যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। সেই সময়ই আচমকা বাহিনীর দিকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় বাহিনীও। শুরু হয় গুলির লড়াই। শেষ পর্যন্ত সেনার গুলিতে খতম হয় এক জইশ জঙ্গি।

কাশ্মীরের এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত জঙ্গির নাম সমীর আহমেদ। সে অবন্তিপোরায় থাকত। গত ২ নভেম্বর সে জইশে যোগ দিয়েছিল সি ক্যাটেগরিতে।গত জুন মাসেই কাশ্মীরে লস্করের কমান্ডার নাদিম আবরার-সহ দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী।

ফের উত্তপ্ত উপত্যকা, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম

কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় জড়িত ছিল সে। তার আগে গত মে মাসে কেন্দ্রশাসিত প্রদেশটির অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় সন্ত্রাসবাদীদের। ওই সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর