নজরবন্দি ব্যুরোঃ শৃঙ্খলাভঙ্গের মামলা কলকাতায় রাখতে চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সেই আবেদন খারিজ হয়ে গেল। উল্লেখ্য, আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের মামলা কলকাতা থেকে দিল্লিতে সরাতে নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ।
আরও পড়ুনঃ বিষধর সাপের কামড় খেয়েও পরীক্ষা কেন্দ্রে ছাত্র, স্তম্ভিত শিক্ষক থেকে চিকিৎসকরা
সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগে তাঁর বিরুদ্ধে হওয়া মামলা কলকাতায় রাখতে চেয়ে আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে জয় পেয়েছিলেন আলাপন। হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র। কেন্দ্র দাবি করে, আলাপনের বিরুদ্ধে শুনানি দিল্লিতেই হওয়া উচিত।
চার্জশিট যখন দিল্লি থেকে গিয়েছিল, দিল্লিতেই মামলার শুনানি হবে। ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে হলেও, তা দিল্লি হাই কোর্টেই জানাতে হবে, কলকাতায় নয়। এই মামলার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দিয়েন প্যাটেল এবং বিচারপতির জ্যোতি সিং এর ডিভিশন বেঞ্চ জানান ক্যাটের আদেশে হস্তক্ষেপ করার কোন কারন তারা দেখছেন না কিন্তু চারসিট ইস্যু করার জন্য কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সহ শাস্তিমুলক কার্যধারার বিষয়ে অবশ্য কোনো মুখ খোলেনি আদালত।
দিল্লি হাই কোর্টে ধাক্কা খেল আলাপন, মামলা না সরানোর আবেদন খারিজ
উল্লেখ্য, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পরিদর্শনের জন্য গতবছর মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পূর্ণ সময় থাকেননি বাংলার তৎকালীন মুখ্যসচিব আলাপন। সেই নিয়ে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে কেন্দ্র।



