Tollywood: ঠোঁটে লাল লিপস্টিক, লাস্যময়ী রুপ, চিনতে পারছেন এই ‘সুন্দরী’ অভিনেতাকে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি সিরিয়ালপ্রেমীদের ওয়ালে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। একটি লালা শাড়ি পরা, মাথায় ঘন কালো লম্বা চুল, ঠোঁটে লাল লিপস্টিক পরা এক সুন্দরী রমণীকে দেখা যাচ্ছে। তার লাস্যময়ী রুপে কাবু হচ্ছেন অনেকে। কিন্তু এই অভিনেত্রীকে কেউই চিনতে পারছেন না ঠিক। ব্যাপারটা কি?

আরও পড়ুনঃ দীপিকাকে নকল করছেন নুসরত? রিল পোস্ট করতেই বডি শেমিং-এর শিকার অভিনেত্রী

তবে অনেক ভাবার পর কিছু সিরিয়ালপ্রেমীরা এই অভিনেত্রীকে খুজে বের করেছেন। তবে অভিনেত্রী বললে ভুল হবেন। ইনি একজন অভিনেতা। জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’তে সেনগুপ্ত পরিবারের ছোটছেলে জয় সেনগুপ্ত। তিনি নাকি মিসকা সেজেছেন? হ্যা সাজপোশাক দেখতে তা ভালই বোঝা যাচ্ছে।

joy

কিন্তু হটাৎ করে তিনি মিসকা কেন সাজতে গেলেন? অভিনেতা জানান গল্পের খাতিরেই তিনি এমন সেজেছেন। যা আপনারা ধারাবাহিকের পরবর্তী গল্পগুলিতে দেখতে পাবেন। গল্পে মিসকা জেলে গিয়েছিল। কিন্তু সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছেন। আর সেই কারনেই বাড়ির বাচ্চারা ভয় পেয়ে আছে। তাই তাদের মন ভোলাতেই পরিবারের সকলে মিলে নাটক করছে। আর ঠিক সেই কারনেই জয়ের মিসকা সাজা।

ঠোঁটে লাল লিপস্টিক, লাস্যময়ী রুপ, কে এই অভিনেত্রী? 

1

অভিনেতা সমাজমাধ্যমে মিসকার সাজে নিজের এই লুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। তবে এই “বাইসেপওয়ালা মিশকা”কে দেখে বেশ খুশি হয়েছেন অনুরাগীরা। প্রথম দেখায় অনেকেই চিনতে পারেননি অভিনেতাকে। তবে পরে ভাল করে খতিয়ে দেখতে বিষয়টি খোলসা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর