Nusrat: দীপিকাকে নকল করছেন নুসরত? রিল পোস্ট করতেই বডি শেমিং-এর শিকার অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নুসরত জাহান টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তবে এই মুহূর্তে তাকে সিনেমা জগতে খুব একটা বেশি কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে সিনেমার পর্দায় তাকে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তিনি খুব একটিভ। নিজের অনুরাগীদের জন্য প্রায়শই ছবি এবং রিলস শেয়ার করে থাকেন। তবে এবার রিলস শেয়ার করে কটাক্ষের সম্মুখীন হতে হবে অভিনেত্রী তথা সাংসদকে।

আরও পড়ুনঃ সুশান্তের সাথে কেন ব্রেকআপ হয়েছিল? অবশেষে সবটা খোলসা করলেন অঙ্কিতা

এই মুহূর্তে ইনস্টাগ্রামে একটি ভাইরাল সংলাপ ঘোরা ফেরা করছে। এই সংলাপটি সামাজিক মাধ্যমে আসে জ্যাসমিন কৌর নামে এক ইনস্টাগ্রাম ইউজারের হাত ধরে। তার পর থেকে যেকোনো সেলিব্রিটি হোক কিংবা সাধারন মানুষ সকলকেই এই ভাইরাল সংলাপটিতে লিপ দিতে দেখা যায়। সেই তালিকায় ছিলেন দীপিকাও। তার করা রিলটি ভীষণভাবে ভাইরাল হয়ে যায়।

1 1

সম্প্রতি ট্রেণ্ড ফলো করতে গিয়ে নুসরতও এই সংলাপে রিল বানায়। তাতেই বিপত্তি। নেটিজেনদের দাবী নুসরত দীপিকাকে ফলো করছেন। একের পর এক সমালোচনার ঝড় বয়ে আসে অভিনেত্রীর দিকে। তার সেই ভিডিও ঘিরে নেটিজেনদের একের পর এক কুরুচিকর মন্তব্য শুনতে পাওয়া যায়। কেউ কেউ বলেন ” এই রিল শুধু দীপিকাকে মানায়, আপনাকে না”, আবার কেউ বলেন,” আগে কত সুন্দর ছিলেন” বহু মানুষকে বডি সেমিং করতেও দেখা যায়।

দীপিকাকে নকল করছেন নুসরত? কটাক্ষের শিকার অভিনেত্রী

2প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছু সময়ে অভিনেত্রীর চেহারার বেশ কিছু পরিবর্তন ঘটেছে। কিছু বছর আগে তিনি তার ঠোঁটের অস্ত্রপ্রচার করান। তার পাশাপাশি তার ওজন কিছুটা কমে যায়। এরপর থেকেই অভিনেত্রীকে প্রতিনিয়ত কটাক্ষের শিকার হতে হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর