রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে নোটিশ জারী করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী নিয়োগ সংক্রান্ত একটি মামলার জামিন সংক্রান্ত মামলার জবাব চেয়ে এই নোটিশ জারী করা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া বেশ কয়েকজন সরকারী আধিকারিকের বিরুদ্ধে CBI তদন্তের রাজ্য অনুমতি না দেওয়ায় বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলেই এই নোটিশ।



আরও পড়ুন : মেদিনীপুর ছাড়লেন দিলীপ ঘোষ,নেপথ্যে শুভেন্দু, নির্বাচনের প্রাক্কালে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল!
আগামী ৩ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিচারপতি বলেন, “উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে, সেটা আইনের এবং জনগণের বিশ্বাসের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে।” আর্থিক দুর্নীতির গুরুত্ব শুধুমাত্র শাস্তির মেয়াদ থেকে বোঝা যায় না বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর পর্যবেক্ষণ, মানুষের আস্থা এবং সমাজের ওপর প্রশাসনিক ব্যবস্থার একটা সুদূরপ্রসারী প্রভাব আছে।

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নোটিশ, আটকে রয়েছে তদন্ত পর্যবেক্ষণ কোর্টের
এর পাল্টা রাজ্যের মন্তব্য, সৎ সরকারি আধিকারিকদের যাতে তদন্তের নামে হয়রানি না করা হয়, সে কারণেই অনুমতি গ্রহণের এই নিয়ম বা আইন রয়েছে। তবে বিচারপতির প্রশ্ন, “তদন্ত যেখানে আদালতের নির্দেশে বা নজরদারিতে হচ্ছে, সেখানে হয়রানির জন্য করা হচ্ছে, এমনটা সেটা বলা যায়না।” রাজ্যের অনুমতি সম্পর্কে তিনি আরও যোগ করে বলেন, “এটা একটা স্বয়ংক্রিয় পদ্ধতি। এতে দেরি হওয়াটা দুঃখের বিষয়।”









