বাংলায় ২৩ আসনে এখন প্রার্থী অনিশ্চিত বিজেপিতে। রয়েছে জটিলতা, অন্তর্কলহ। সম্ভবত প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে আজ। সূত্রের খবর, দিলীপ ঘোষের চিরাচরিত গড় মেদিনীপুরে তাকে এবার নির্বাচনে দাড় করানো হবে না। দিলীপ ঘোষের গড়ে নাকি এবার তারকা প্রার্থী চাইছে জনগণ। সেই মর্মে এবার দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হতে পারে বর্ধমান-দুর্গাপুর আসনে।

আরও পড়ুন : নির্বাচনে প্রার্থী যশ, সমর্থনে নুসরত, কোন কেন্দ্র থেকে প্রার্থী তিনি?
সূত্রের খবর, ওই কেন্দ্র থেকে বিজেপির থেকে দাড় করানো হতে পারে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে। কিন্তু যদি দিলীপ ঘোষকে সরিয়ে দিলে সেটা ব্যুমেরাং হতে পারে বলে আশঙ্কা। গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতে পারে এবং পাল্টা ভোটবাক্সে তার প্রভাব দেখা যেতে পারে। নির্বাচনের আগে তা একেবারেই ভালো হবে না। তবে অসমর্থিত সূত্রের খবর,”শুভেন্দু অধিকারী নাকি দিল্লির নেতাদের বুঝিয়েছেন যে দিলীপ ঘোষকে প্রার্থী করলে কুড়মি ভোট পেতে বিজেপির সমস্যা হবে।”

তার বাধাতেই দিলীপের প্রার্থী হওয়া হচ্ছে না। এই বিষয়ে দলের নেতা কর্মীদের বড় অংশই ক্ষুব্ধ শুভেন্দুর ওপরে। অন্যদিকে কৃষ্ণনগরে একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করায় সরব বিজেপির একাংশ। তিনি কৃষ্ণনগরের কুলবধূ রাজমাতা অমৃতা রায়। শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে যোগ দেবেন তিনি। প্রতিপক্ষে রয়েছে শাসকদলের মহুয়া মৈত্র।

মেদিনীপুর ছাড়লেন দিলীপ ঘোষ, নেপথ্যে শুভেন্দু, নির্বাচনের প্রাক্কালে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল!
রাজমাতার কোন সামাজিক অবদান নেই তাকে কেন করা হবে প্রার্থী তার হারের দায় কি শুভেন্দু নেবে এমনটাই শোনা যাচ্ছে দলের অন্দরে। যদি কেন্দ্র বদল হয় তবে কি সেই বিষয়টি মেনে নেবেন রাজ্য বিজেপির প্রাক্তন ও সফলতম সভাপতি? তিনি মেদিনীপুর কেন্দ্রকে হাতের তালুর মত চেনে। হঠাৎ কেন্দ্র বদল হলে জনসংযোগে তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।



