নির্বাচনে প্রার্থী যশ, সমর্থনে নুসরত, কোন কেন্দ্র থেকে প্রার্থী তিনি?

আমরা এখানে সব থেকে নবীন। সকলের আশীর্বাদে যতটা জায়গা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। যশ ভোটে লড়ছে। আমি ওকে সমর্থন করতেই এসেছি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একুশের বিধানসভা নির্বাচনে চন্ডীতলা কেন্দ্র থকে বিজেপির প্রার্থী হয়েছিল অভিনেতা যশ দাশগুপ্ত। যদিও জোরকদমে প্রচার করার পরও তিনি জয়ী হতে পারেনি। তার হয়ে প্রচারে নেমেছিলেন সঙ্গী নুসরত। তিনি শাসকদলের বিদায়ী সাংসদ। আরও একবার ভোটে লড়তে চলেছেন যশ। কোন কেন্দ্র থেকে লড়ছেন তিনি? জানা যাচ্ছে, অভিনেতা যশ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন-এর আগামী ভোটের প্রার্থী।

নির্বাচনে প্রার্থী যশ, সমর্থনে নুসরত, কোন কেন্দ্র থেকে প্রার্থী তিনি?

আরও পড়ুন : নির্বাচনে প্রাক্কালে অ্যাকশানে ইডি! আবগারী দুর্নীতিতে গ্রেফতার কেজরীওয়াল

শুক্রবার অর্থাৎ আজই নির্বাচন। সেখানে প্রযোজক বিভাগে নাম রয়েছে যশের। কারণ সম্প্রতি, ‘সেন্টিমেন্টাল’ দিয়ে প্রযোজক হিসেবে সফর শুরু করেছেন অভিনেতা। আর ইম্পার মতো সংগঠনে আরও বেশি করে নবীন প্রজন্মের যুক্ত করার জন্যই যশ দাশগুপ্তকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন সভাপতি পিয়া সেনগুপ্ত। সম্প্রতি নির্বাচন বিষয়ক ‘ইম্পা’র সদস্যদের একটি ঘরোয়া বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন যশ ও নুসরত।

নির্বাচনে প্রার্থী যশ, সমর্থনে নুসরত, কোন কেন্দ্র থেকে প্রার্থী তিনি?
নির্বাচনে প্রার্থী যশ, সমর্থনে নুসরত, কোন কেন্দ্র থেকে প্রার্থী তিনি?

নির্বাচনে প্রার্থী যশ, সমর্থনে নুসরত, কোন কেন্দ্র থেকে প্রার্থী তিনি?

অভিনেতা বলেন, “আমি এখনও নতুন। পুরো বিষয়টা জানি না। কিন্তু আমার সিনিয়রদের পাশে পেয়েছি। আশা করছি আমরা জিতব।” আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট পাননি নুসরত। ইম্পার নির্বাচনে তিনি নিজে কোনও পদে লড়ছেন না। কিন্তু অভিনেত্রী বলেন, “আমরা এখানে সব থেকে নবীন। সকলের আশীর্বাদে যতটা জায়গা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। যশ ভোটে লড়ছে। আমি ওকে সমর্থন করতেই এসেছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর