যুদ্ধের আঁচে চড়ল গ্যাসের দাম! বাণিজ্যিক সিলিন্ডারে বড়সড় বৃদ্ধি, ডোমেস্টিক কত?

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারে ২১৮ টাকা বৃদ্ধি, তবে গৃহস্থালির ১৪.২ কেজি গ্যাসের দামে পরিবর্তন নেই—কলকাতায় দাম ৯৩৯ টাকাই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার সরাসরি প্রভাব এবার পড়ল রান্নার গ্যাসের দামে। ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের আবহে হু হু করে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। নতুন মূল্যবৃদ্ধিতে এক ধাক্কায় ২১৮ টাকা বেড়েছে ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম, যা ব্যবসায়ী মহলে বাড়তি চাপ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।

১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন দরে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল প্রায় ২১৮ টাকা বেশি। আগে যেখানে এই সিলিন্ডারের দাম ছিল প্রায় ১৯৯০ টাকার আশেপাশে, এখন তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল। হোটেল, রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য এই বাড়তি খরচ সরাসরি প্রভাব ফেলতে পারে পরিষেবা ও পণ্যের দামে।

তবে স্বস্তির খবর গৃহস্থালির জন্য। ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এই সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাতেই স্থির রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এবং ভূরাজনৈতিক সংঘাতের কারণেই এই মূল্যবৃদ্ধি। ফলে আগামী দিনে পরিস্থিতি আরও অস্থির হলে গ্যাসের দামে আবারও পরিবর্তন আসতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন