বাংলা থেকে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ, আবেদনের জন্য জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলা থেকে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ, ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা (কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর)এ ভারতীয় সেনাবাহিনীতে ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ নজিরবিহীন আন্দোলনের জের, কড়া নিরাপত্তায় আদিগঙ্গায় টহলদারি চলবে ২৪×৭

র‍্যালির মাধ্যমেই কর্মী নিয়োগ ।আগামী ৪ঠা এপ্রিল উড়িষ্যার গোপালপুরে এই র‍্যালির আয়োজন করা হতে চলেছে। একমাত্র পুরুষরাই এই র‍্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। এই র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য http://www.joinindianarmy.nic.in ওয়েবসাইট মারফত আগামী ১৮ই মার্চের মধ্যেই আবেদন করতে হবে। আবেদনকারীরা ২০-২৫শে মার্চের মধ্যেই নিজেদের বৈধ ইমেইল আইডিতে এডমিট কার্ড পেয়ে যাবেন।

বাংলা থেকে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ, এই পদে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়ারা যদি অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে ডি-ফার্ম অথবা ৫০ শতাংশ নম্বর সহ বি-ফার্ম কোর্স উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে আবেদনের যোগ্য। এক্ষেত্রে প্রার্থীর নাম অবশ্যই স্টেট ফার্মাসি কাউন্সিল অথবা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভূক্ত থাকতে হবে। ১.২০.২০২০ অনুযায়ী প্রত্যেক আবেদনকারীর বয়স ১৯-২৫ বছরের মধ্যে হতে হবে। আরও বিস্তারিত জানার জন্য ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন