Recruitment: পুজোর আগেই কয়েক হাজার কনস্টেবল ও প্যারা টিচার নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! পুজোর আগেই নিয়োগ করা হবে ১২ হাজার কনস্টেবল ও বহু সংখ্যক প্যারা টিচার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মন্ত্রিসভার বৈঠকে সেই রকম সিদ্ধান্তই নেওয়া হল। পাশাপাশি, আংশিক সময়ের শিক্ষক পদেও নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ ল-কলেজ মামলায় সিআইডি তদন্তের নির্দেশ, অনির্দিষ্টকালের জন্য ছুটির আবেদন অধ্যক্ষের

স্পেন ও দুবাই সফর শেষ করে কলকাতায় ফিরে বাড়ির বাইরে বেরোননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তাঁর পায়ে চোট। ইনফেকশনও হয়েছে বলে জানিয়েছেন খোদ মমতা। সেই কারণেই নিজের বাড়িতে মন্ত্রীসভার বৈঠক ডেকেছিলেন তিনি। সেখান থেকেই পুজো উদ্বোধন করেন মমতা। আর আগেই যে কথা নিয়ে আলোচনা হচ্ছিল অর্থাৎ রাজ্যে নতুন কর্মসংস্থান, সেই বিষয়টিও কিন্তু জানা গেল এদিনের বৈঠকের পর।

পুজোর আগেই কয়েক হাজার কনস্টেবল ও প্যারা টিচার নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই ১২ হাজার কনস্টেবল পদে নিয়োগ হবে। যার মধ্যে ৮,৪০০ পুরুষ কনস্টেবল ও ৩,৬০০ মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। রাজ্য পুলিশের তরফে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে খুব তাড়াতাড়ি।

পুজোর আগেই কয়েক হাজার কনস্টেবল ও প্যারা টিচার নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

অন্যদিকে, রাজ্যে প্যারা টিচার ও আংশিক টিচার পদেও নিয়োগ হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বাংলার উর্দু মাধ্যম বিদ্যালয়গুলিতে প্যারা টিচার ও আংশিক টিচার নিয়োগ করবে রাজ্য সরকার। পাশাপাশি, ১৯৮টি রাজবংশী বিদ্যালয়ে ৩৯৪ জন পার্শ্বশিক্ষক এবং ৩৮৫ জন শিক্ষাকর্মীও নিয়োগ হবে।

পুজোর আগেই কয়েক হাজার কনস্টেবল ও প্যারা টিচার নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

তবে, উর্দু মাধ্যম বিদ্যালয়গুলিকে কত সংখ্যক শিক্ষক নিয়োগ হবে তা পরবর্তীতে উর্দু অ্যাকাডেমির তরফে জানানো হবে। আর কনস্টেবল নিয়োগ নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে। মে মাসে নিয়োগের বিষয়টি চূড়ান্তুও হয়ে গিয়েছিল। রাজ্যে কনস্টেবল পদে প্রচুর শূন্যপদ রয়েছে সে কারণেই তড়িঘড়ি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পুজোর আগেই কয়েক হাজার কনস্টেবল ও প্যারা টিচার নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত
পুজোর আগেই কয়েক হাজার কনস্টেবল ও প্যারা টিচার নিয়োগ, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর