দেশে সুস্থতার হার বেড়ে হল ৯২.৭৯ শতাংশ, মোট করোনাজয়ী ৮০ লক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে সুস্থতার হার বেড়ে হল ৯২.৭৯ শতাংশ, মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে দৈনিক সংক্রমণ কিছুটা বেড়ে ৪০ হাজারে ওপরে রেকর্ড করা হয়েছে। তবে তার সব থেকে বড়ো কারণ হল টেস্টের সংখ্যায় বৃদ্ধি আসা। তবে সংক্রমণের হারের মাত্রা কমেছে দেশে।  ১০৬ দিন পর দেশে সক্রিয় করোনা রোগী অর্থাৎ অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে দাঁড়াল ৫ লক্ষেরও কম।

আরও পড়ুনঃ দেদার চা খাচ্ছেন কাগজের কাপে? কি মারাত্মক ক্ষতি হতে পারে জানেন?

যা বড়সড় স্বস্তির খবর। শুধু তাই নয়, দেশে করোনাজয়ীর সংখ্যাটাও ৮০ লক্ষ পেরিয়ে গিয়েছে।গত ২৪ ঘণ্টার রিপোর্টে  দিয়ে  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে দেশে ৪৪ হাজার ২৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৬ হাজার বেশি।

ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ৩৬ হাজার ১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও  বেড়েছে কিছুটা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫১২ জন করোনা আক্রান্তের।

দেশে সুস্থতার হার বেড়ে হল ৯২.৭৯ শতাংশ, ফলে দেশে মোট মৃত্যু হল বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৭ হাজার ৫৭১ জন। দেশে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৮,০১,৩৭,৮৩ জন (৯২.৭৯ শতাংশ)। ১০ নভেম্বর দেশে  ১১,৫৩,২৯৪টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ১২,০৭,৬৯,১৫১টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন