কয়েকটা দিনের অপেক্ষা, সরস্বতী পুজো আসতে চলেছে। কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে একটি সরস্বতী পুজো। বছরের শুরুতেই এই উৎসবের জন্য মুখিয়ে থাকে সকলেই। শিক্ষার্থীদের কাছে এই দিনটির গুরুত্ব প্রচুর। স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেবী বন্দনার জন্য সেজে ওঠে। এই দিনে ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের শাড়ি পরা যেন চিরাচরিত রীতি হয়ে গিয়েছে। সরস্বতী পুজোতে (Saraswati Puja 2024) বেশিরভাগ হলুদ রংয়ের পোশাক পরেন, এর পিছনে রয়েছে এক যুক্তিগত কারণ! কী জানেন।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩০ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
সরস্বতী পুজোর ((Saraswati Puja 2024)) দিন স্কুল, কলেজ থেকে শুরু করে পাড়ার ক্লাব সব জায়গা সেজে ওঠে। ছোট ছোট প্যান্ডেল করেও পুজোর ব্যবস্থা করা হয়। রাস্তায় হলুদ রঙয়ের পোশাকের ঢল দেখা যায়। ছেলেদের পরনে হলুদ পাঞ্জাবি, শার্ট। সকাল থেকে উপোস করা হয় মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। মেয়েদের পরনে হলুদ শাড়ি কিংবা সালোয়ার। এই পুজোয় আপনিও হয়তো ঠিক করে রেখেছেন হলুদ শাড়ি কিংবা পাঞ্জাবিতে সেজে উঠবেন। তবে এবার জেনে নিন সরস্বতী পুজোয় হলুদ রঙকে কেন গুরুত্ব দেওয়া হয়!

হিন্দু শাস্ত্র অনুযায়ী, বসন্ত কালের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। অনেক জায়গায় এটিকে বসন্ত পঞ্চমী (Vasant Panchami) বলা হয়ে থাকে। বাস্তু শাস্ত্র মতে, হলুদ রঙকে নতুনের প্রতীক হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ, নতুন কিছু শুরু করতে হলে হলুদ রঙকে শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, হলুদ রঙে মা সরস্বতী (Saraswati Puja 2024) প্রীত হন। তিনি নিজে সাদা শাড়ি পরেন। তবে খেয়াল করে দেখবেন দেবীর আসনের সামনে হলুদ (Yellow) বস্ত্র বিছিয়ে দেওয়া হয়। হলুদ ফুল নিবেদন করা হয়।


সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি-পাঞ্জাবি, কেন এই রঙকে এত গুরুত্ব দেওয়া হয়?

শীতকাল শেষ হয়ে বসন্তকাল শুরু হয়। সেই কারণেই বসন্তপঞ্চমীতে হলুদ রঙয়ের পোশাক পরার রীতি প্রচলিত রয়েছে।







