গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ৩০ জানুয়ারি, মঙ্গলবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৩০ তম দিন। বছর শেষ হতে আরও ৩৩৫ দিন বাকি, অধিবির্ষে ৩৩৬ দিন। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ জানুয়ারি, আজকের দিনের ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৮০- ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইল্মার ভালদারামা।
১৯৬২- জর্ডানের চতুর্থ বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।
১৯৩০ -কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায়।
১৯১৭- প্রখ্যাত বাঙালি কবি ঔপন্যাসিক ও সাংবাদিক নরেন্দ্রনাথ মিত্র।

মৃত্যু
২০১৪- কানাডিয়ান অভিনেতা ক্যাম্পবেল লেন।
২০০৬- পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়।
১৯৬৮- প্রখ্যাত ভারতীয় কবি প্রাবন্ধিক ও নাট্যকার পণ্ডিত মাখনলাল চতুর্বেদী।
১৯৬০- বাঙালি সাহিত্যিক ও সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।
১৯৪৮- ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরূত্বপূর্ণ নেতা মহাত্মা গান্ধী।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩০ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯০- চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে চার দশক পর কমিউনিস্ট পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।
১৯৭২- কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা হয়।
১৯৩৩- এডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৬৪৯- আজকের দিনে কমনওলেথ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।







