নজরবন্দি ব্যুরোঃ সুশান্তের মৃত্যু রহস্যের পর্দা ফাঁসের দায়িত্ব এখন সিবিআই এর হাতে। আর আর্থিক রহস্য ফাঁস করার দায়িত্বে ইডি। আর এই আর্থিক দিক থেকে সুশান্তের বাবা FIR করে অভিযোগ করেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর নামে।
আরও পড়ুনঃ জানেন? CBI-এর কোন টিম তদন্ত করছে সুশান্তের মৃত্যু রহস্যের।


তাঁর অভিযোগ ছেলের আকাউন্ট থেকে ১৫ কোটি টাকা অন্য কোঠাও পাচার কোড়া হোয়েছে শেঈ শোব খোটীয়ে দেখতে রিয়াকে ইডি সমন পাঠিয়েছে রিয়াকে।সুশান্তের মোট চারটি ব্যাংক একাউন্ট এর মধ্যে কোটাক মাহিন্দ্রা এবং এইচডিএফসি ব্যাংক থেকে বেশ কিছু টাকা গিয়েছিল রিয়া চক্রবর্তীর একাউন্টে। মুম্বাইয়ের নাম করা জায়গায় দুটি বাড়ি কেনেন রিয়া ।
তার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছে ইডি। বিভিন্ন রকম লোন টানতেন সুশান্ত। ইডি-র কাছে সবচেয়ে সন্দেহ জনক ঘটনা হল রিয়ার বার্ষিক আয় ছিল ১২ লক্ষ, সেটা বেড়ে হয় ১৪ লক্ষ। কি করে সম্ভব এই আয়ে বাড়ি কেনা? প্রশ্নের মুখে পড়েছেন রিয়া।রিয়া ও সুশান্ত মিলে যে কোম্পানি খোলে তার তৃতীয় অংশীদার ছিল তার ভাই।
রিয়ার বাবা ইন্দ্রজিত্ সহ তার পরিবারের অনেকের যুক্ত সেই কোম্পানির সাথে। ফলে সুশান্তের টাকা নিয়ে রিয়া ঐ সমস্থ জমি বা কোম্পানির টাকা তুলে কি কি করেছেন তা পুরটাই খতিয়ে দেখছে ইডির অফিসাররা।









