যীশু রায়ঃ আরও জটিল হয়ে উঠলো সুশান্ত সিং এর মৃত্যুরহস্য. আজই এই মামলার তদন্তভার নিজেদের হাতে তুলে নিলো সিবিআই. সূত্রের খবর, সিবিআই এর এলিট টিম বা ‘বিশেষ তদন্তকারী দল ‘ এই তদন্তের ভার গ্রহণ করেছে. যারা এর আগে ওয়েস্টল্যান্ড মামলা, বিজয় মালিয়া মামলার মত উল্লেখযোগ্য মামলার তদন্ত করেছে.
আরও পড়ুনঃ CBI এর পর এবার ED-র সমন গেল রিয়ার কাছে, শুক্রবার সকাল এগারোটার মধ্যে হাজিরা।


গত দুই বছরে এলিট টিম এর এটি প্রথম তদন্ত. যে টিম সিবিআই এর তৎকালীন বিশেষ ডিরেক্টর রাকেশ আস্তানার উদ্যোগে গড়ে উঠেছিল. বুধবার ই বিহার পুলিশ এর থেকে মামলার তদন্তভার নিজেদের হাতে তুলে নেন তাঁরা. তারপরেই বিহার পুলিশ এর তদন্তের পরিপ্রেক্ষিতে রিয়া চক্রবর্তী সহ আরো পাঁচ জনের নামে বৃহস্পতিবার মামলা রুজু করলো সিবিআই. আপাততঃ রিয়া সহ মোট ৬ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, চুরি, অপরাধমূলক ষরযন্ত্র,প্রতারণা, অভিসন্ধিমূলক আতাঁত এবং হুমকির চার্জ এনেছে সিবিআই.
গত ১৪ ই জুন সুশান্ত এর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়. মুম্বই পুলিশ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন এ দাবি করে তারা এই মামলায় রিয়া সহ ৫৬ জন কে জেরা করে. রিয়ার অ্যাকাউন্ট এ কোনো আর্থিক গণ্ডগোল এর প্রমাণ মেলেনি. এবং সুশান্ত বাইপোলার ডিসঅর্ডার এ আক্রান্ত ছিলেন বলেও দাবি করে তারা. কিন্তু সুশান্ত এর বাবা কে কে সিং এর এফআইআর এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে সমান্তরাল তদন্ত শুরু করে বিহার পুলিশ.
তার অভিযোগ ছিলো রিয়া তার ছেলের একাউন্ট থেকে ১৫ কোটি টাকা গায়েব করেছে এবং তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে.বর্তমানে মুম্বই পুলিশ সিবিআই ছাড়াও ইডি এই মামলার তদন্ত করছে. এখন এই তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে গোটা দেশ।










