Maharashtra Political Crisis: একজন বিধায়ক চাইলে আমি ইস্তফা দিতে রাজি, সাফ জানালেন উদ্ধভ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার থেকে মহারাষ্ট্রের রাজনীতিতে টলমল অবস্থা। একে বহু শিবসেনার বিধায়করা অসমে জমায়েত হতে শুরু করেছেন। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মহারষ্ট্রের মুখ্যমন্ত্রী। কার্যত শিন্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, একজন বিধায়ক চাইলে আমি ইস্তফা দিতে রাজি।

আরও পড়ুনঃ Senior Citizen: প্রবীণদের জন্য সুখবর, ৮.৫ শতাংশ সুদ মিলবে FD-তে, রইল বিস্তারিত

আমাদের বিধায়কদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কি করা হচ্ছে আমি কিছুই জানি না। অনেকে বলছেন এটা বালাসাহেবের শিবসেনা নয়। তাঁরা বলুক বালাসাহেবের চিন্তাধার কী ছিল? তাঁর আমলে যে শিবসেনা ছিল। একই শিবসেনা এখনও রয়েছে। আমাদের জীবন হল হিন্দুত্ব। এরপরেই বিক্ষুব্ধদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, এটা সত্যি গত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতার কারণে আমি লোকজনের সঙ্গে দেখা করতে পারিনি। কিন্তু এখন আমি আবার সেটা শুরু করেছি।

একসঙ্গে এদিন ২০১৯ এর প্রসঙ্গ তুলে ধরেন উদ্ধভ ঠাকরে। তিনি বলেন, ২০১৯ সালে যখন তিনটি দল একসঙ্গে হয়েছিল তখন শরদ পাওয়ার আমায় বলেছিলেন মুখ্যমন্ত্রীর পদ সামলানোর জন্য। তখন আমার ততটা অভিজ্ঞতা ছিল না। আমার ওপ শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধী বিশ্বাস রেখেছেন আমায় অনেক সাহায্য করেছেন।

একজন বিধায়ক চাইলে আমি ইস্তফা দিতে রাজি, শিন্ডেকে চ্যালেঞ্জ উদ্ধভের 
একজন বিধায়ক চাইলে আমি ইস্তফা দিতে রাজি, শিন্ডেকে চ্যালেঞ্জ উদ্ধভের 

যদি কোনও বিধায়ক মনে করে আমার মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকার নেই। আমি আমার সমস্ত কিছু নিয়ে বর্ষা থেকে মাতোশ্রী অবধি যেতে তৈরি। যখন আমার নিজেদের লোকেরাই আমায় চায় না, তখন আমার কিছু বলার নেই। তাঁদের যদি কিছু আমার বিরুদ্ধে বলার থাকে তাহলে সুরাতে যাওয়ার কি প্রয়োজন ছিল? তাঁরা এখানে এসে আমার সঙ্গে কথা বলতে পারত। তাহলেই আমি আমার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতাম। এটা শুধুমাত্র আমার বিরুদ্ধে কোনও সংখ্যা নয়। একজন বিরোধিতা কুলেই আমি পদ ছেড়ে দিতাম। যখন একজন বিধায়ক আমার বিরুদ্ধে যায় তখন সেটা লজ্জার।

এরপরেই তিনি বলেন, তোমরা যদি বলো তাহলে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত। মুখ্যমন্ত্রীর পদ আসবে যাবে। কিন্তু মানুষের মধ্যে প্রভাব পড়বে। গত ২ বছরে আমি অনেক কিছু শিখেছি।

একজন বিধায়ক চাইলে আমি ইস্তফা দিতে রাজি, শিন্ডেকে চ্যালেঞ্জ উদ্ধভের 

একজন বিধায়ক চাইলে আমি ইস্তফা দিতে রাজি, শিন্ডেকে চ্যালেঞ্জ উদ্ধভের 
একজন বিধায়ক চাইলে আমি ইস্তফা দিতে রাজি, শিন্ডেকে চ্যালেঞ্জ উদ্ধভের 

অন্যদিকে, শিন্ডে বিকেলেই জানিয়েছেন, তাঁর সমর্থনে ৪৬ জন বিধায়ক রয়েছেন। ক্রমশ তা বাড়বে। তাতে যে সরকার ধরে রাখা উদ্ধভ ঠাকরের জন্য বেশ কঠিন হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর