Senior Citizen: প্রবীণদের জন্য সুখবর, ৮.৫ শতাংশ সুদ মিলবে FD-তে, রইল বিস্তারিত

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) রেপো রেট বৃদ্ধি পাওয়ার পর থেকে স্থায়ী আমানতগুলিও বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। ইতিমধ্যেই অনেক সরকারী এবং বেসরকারী ব্যাঙ্ক তাঁদের সুদের হার বাড়িয়ে দিয়েছে। যার ফলে সেই সকল ব্যাঙ্কের আমানতকারীরা বেশ উচ্চ সুদের হার পেতে চলেছেন।

আরও পড়ুনঃ অমানবিক! কন্যাসন্তান তার উপরে আবার কালো, গলা টিপে খুন করলেন বাবা

ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান এবং পোস্ট অফিস থেকে কম ঝুঁকিপূর্ণ স্থানেও বিনিয়োগ করতে পারেন। বর্তমান সময়ে তামিলনাড়ু পাওয়ার ফাইন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্থায়ী আমানতের উপর খুব আকর্ষণীয় সুদের হার অফার করছে।

প্রবীণদের জন্য সুখবর, ৮.৫ শতাংশ সুদ মিলবে FD-তে, রইল বিস্তারিত

এই সংস্থা প্রবীণ নাগরিকদের (Senior citizen) জন্য সুদের হার বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দেওয়া হচ্ছে ৮.৫ শতাংশ। নন-কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট অর্থাৎ নন-কমুলেটিভ ফিক্সড ডিপোজিট এবং কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট নামে দুটি অফার দিচ্ছে বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী। এই স্থায়ী আমানতের অধীনে মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা। আর এই ফিক্সড ডিপোজিট ২, ৩, ৪, ৫ বছরের জন্য করতে পারবেন।

অন্যদিকে সাধারণ নাগরিকদের জন্য অর্থাৎ যাদের বয়স ৬০ বছরের নীচে তাঁদের জন্য সুদের হার থাকছে ৭.২৫ শতাংশ থেকে ৮ শতাংশ। অন্যদিকে প্রবীণ নাগরিকদের (Senior citizen) দেওয়া হচ্ছে ৮.৫ শতাংশ। তবে জানিয়ে রাখি, ৬০ মাসের FD-র জন্য দেওয়া হবে ৮.৫ শতাংশ সুদ। তবে ৪৮ মাসের জন্য দেওয়া হবে ৮.২৫ শতাংশ সুদ। এই সুদ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে হিসাব রেখে বিনিয়োগকারীদের মেয়াদ শেষে দেওয়া হবে।

প্রবীণদের জন্য সুখবর, ৮.৫ শতাংশ সুদ মিলবে FD-তে, রইল বিস্তারিত

প্রবীণদের জন্য সুখবর, ৮.৫ শতাংশ সুদ মিলবে FD-তে, রইল বিস্তারিত

তামিলনাড়ু পাওয়ার ফাইন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বিতীয় ভাগ, যেখানে প্রবীণ নাগরিকদের (Senior citizen) সুদের হার ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হিসাবে করে বিনিয়োগকারীদের মেয়াদ শেষে দেওয়া হবে। এক্ষেত্রে ১, ২, ৩, ৪, ৫ বছরের জন্য FD করা যেতে পারে। সুদের হার থাকবে ৭.২৫ শতাংশ থেকে ৮.৫ শতাংশ। তবে ৫৮ বছর বা তাঁর বেশি বয়সী মানুষেরা ৬০ মাসের জন্য বিনিয়োগ করলে তাঁদের ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর