নজরবন্দি ব্যুরোঃ মাস্টারকার্ডের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল আরবিআই। এবার থেকে ভারতে আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না এই সংস্থাটি। কিন্তু ঠিক কি কারণে এই পদক্ষেপ? আরবিআই থেকে জানানো হয়েছে ,
রিজার্ভ ব্যাঙ্কের নীতিভঙ্গের অভিযোগ রয়েছে মাস্টারকার্ড এশিয়া/প্যাসিফিক-এর উপর। পেমেন্ট সিস্টেমস ডেটা সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়, যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হয়েছে।


আরও পড়ুনঃ দেশে নিম্নগামী করোনার গ্রাফ, ভাবনা বাড়াচ্ছে কেরলের ২৪ ঘন্টার সংক্রমণ
এর পরেও সংস্থাটি পেমেন্ট সিস্টেমের ডেটা স্টোরেজ সংক্রান্ত নিয়মাবলী পালনে ব্যর্থ হয়েছে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে তাহলে পুরনো গ্রাহকরা কি করবেন? সে ক্ষেত্রে বলা হয়েছে, পুরনো গ্রাহকরা যাঁদের মাস্টারকার্ড রয়েছে, তাঁরা সেই কার্ড ব্যবহার করতে পারবেন।
মাস্টারকার্ডের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল আরবিআই, ভারতে নিষিদ্ধ হল মাস্টারকার্ড
এই নতুন নিয়ম মেনে আগামী ২২শে জুলাই থেকেই ভারতে আর নতুন করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না মাস্টারকার্ড।









