দেশে নিম্নগামী করোনার গ্রাফ, ভাবনা বাড়াচ্ছে কেরলের ২৪ ঘন্টার সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে নিম্নগামী করোনার গ্রাফ, দু’দিনের স্বস্তির পরে একদিনের আতঙ্ক। সেই আতঙ্কের ভাঁজ সরিয়ে ফের কিছুটা স্বস্তি। এই মুহুর্তে দেশের করোনা পরিস্থিতি তেমনটাই। এক সপ্তাহেই বেশ ভালো করম উত্থান পতন দেখা গেল দৈনিক সংক্রমণের গ্রাফে।

আরও পড়ুনঃ  মমতার দিল্লি মঞ্চ সাজাবেন অভিষেক, ‘২৪ এর লক্ষ্যে শুরু মোদি বনাম দিদির লড়াই।

গতকাল এক লাফে করোনার গ্রাফ বেড়েছিল। দুদিন আগের ৩০ হাজারের কোঠা পেরিয়ে গত কালের পরিসংখ্যান অনুযায়ী করোনার দৈনিক সংক্রমণ ছাড়িয়েছিল ৪০ হাজারের গন্ডি। তবে সেই চিন্তা কমিয়ে ফের পড়েছে সংক্রমন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তালিকা অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন।

দেশে নিম্নগামী করোনার গ্রাফ, তৃতীয় ঢেউয়ের আগে সাময়িক স্বস্তি। 

দেশে নিম্নগামী করোনার গ্রাফ, ভাবনা বাড়াচ্ছে কেরলের ২৪ ঘন্টার সংক্রমণ
দেশে নিম্নগামী করোনার গ্রাফ, ভাবনা বাড়াচ্ছে কেরলের ২৪ ঘন্টার সংক্রমণ

আগের দিনের থেকে পরমাণ বেশ কিছুটা কম। এই নিয়ে এখনো পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। গত ২৪ ঘণ্টায় করণা কারণে প্রাণ হারিয়েছেন ৫৪২ জন দেশবাসী। করোনা কবলে পড়ে এখনো পর্যন্ত মৃত্যু তালিকায় নাম উঠেছে  ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের।

দেশে নিম্নগামী করোনার গ্রাফ, তৃতীয় ঢেউ আসার আগে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব দেশ জুড়ে ধীরে ধীরে কমতে শুরু করলেও চিন্তার ভাঁজ ফেলেছে উত্তর পূর্বের রাজ্য গুলিতে। অবস্থা খারাপ কেরলের। সংক্রমণ জারি মহারাষ্ট্রেও। গত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে ১৩ হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রেও গণ্ডি ৮-১০ হাজারের। আসাম-মনিপুর ত্রিপুরার পরিস্থিতি গতবারের থেকে খারাপের দিকে। অবস্থা নিয়ন্ত্রণে মনিপুরে জারি হয়েছে ১০ দিনের কারফিউ। পুদুচেরিও লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ৩১ জুলাই পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত