Mango Rice: চলছে আমের সিজেন! চটজলদি বানিয়ে ফেলুন ম্যাঙ্গো রাইস!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরমকাল মানেই হল আমের মরশুম। আর এই সময় আম দিয়ে বানানো যায় হরেক রকম পদ। কাঁচা আম দিয়ে যেমন আঁচার, চাটনি থেকে শুরু করে হয়েকরকম পদ তৈরি করা যায় তেমনি পাকা আম দিয়েও তৈরি করা যায় নানা পদ। জুস, আইসক্রিম আরও অনেক কিছু। তবে ম্যাঙ্গো রাইস কি কখনও খেয়েছেন? আসুন জানি আজকের সেই রেসিপি।

আরও পড়ুনঃ কোন ব্রা বর্তমানে ফ্যাশানে ইন! কোন অন্তর্বাসে লাগবে সবচেয়ে আকর্ষণীয়! রইল টিপস

উপকরণ
চাল
কাঁচা আম
তেল
বাদাম
ছোলার ডাল
বিউলির ডাল
সর্ষে
শুকনো লঙ্কা
আদা কুচি
কাঁচা লঙ্কা কুচি
নুন
হলুদ

চলছে আমের সিজেন! জেনে নিন মাঙ্গো রাইসের রেসিপি উপকরণ
প্রথমে চাল ভালকরে ধুয়ে ভাত বসিয়ে দিন। দেখবেন যাতে চালটা হাফ সিদ্ধ হয়। এরপর ভাত হাফ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দিন। এরপর কাঁচা আম নিয়ে নিন। এবং খোসা ছাড়িয়ে নিন। এরপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিন। এরপর তার মধ্যে একে একে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, ছোলা এবং বিউলির ডাল ফোড়ন দিয়ে দিন।

চলছে আমের সিজেন! জেনে নিন মাঙ্গো রাইসের রেসিপি 

চলছে আমের সিজেন! জেনে নিন মাঙ্গো রাইসের রেসিপি 
চলছে আমের সিজেন! জেনে নিন মাঙ্গো রাইসের রেসিপি 

এরপর অল্প নাড়াচাড়া করে তার মধ্যে আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। এরপর সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা আম গুলি কুড়িয়ে দিয়ে দিন। এরপর পরিমান মত নুন এবং হলুদ দিয়ে দিন। এরপর তার মধ্যে ভাত গুলি মিশিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। এরপর পরিবেশন করে দিন অপরে কাজু কিশমিশ ছড়িয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত