Rani Mukherjee: ফের মা হচ্ছেন রানি? বেবি বাম্পের ভিডিও ভাইরাল হতেই বাড়ল জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডে যেন মা হওয়ার হিড়িক লেগেছে। একের পর এক অভিনেত্রীর মা হওয়ার খবর নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার সেই তালিকায় নাম উঠে এল রানি মুখোপাধ্যায়ের। কাজের বাইরে নিজেকে লাইমলাইটে থেকে দূরে থাকেন রানি মুখোপাধ্যায়। এবার মা হওয়ার খবরে ফের শিরোনামে উঠে এসেছেন রানি মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ খোলা পিঠে মেহেন্দি দিয়ে ব্লাউজের ডিজাইন, নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলেখা

সম্প্রতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পাপারাৎজির তোলা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রানির ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। সত্যিই কি তাই? পাপারাৎজির ইনস্টাগ্রামে উঠে আসা ভিডিয়োতে ‘ফ্লাওয়ার প্রিন্টেড’ সবুজ রঙের সারারা সালোয়ারে দেখা যাচ্ছে রানি মুখোপাধ্যায়কে

23 2

গায়ের উপর আলগোছে ফেলা রয়েছে গোলাপি রঙের ওড়না। যে ওড়নাটি দিয়েই বারবার রানিকে নিজের স্ফীত পেট ঢাকতে দেখা যায়। সিদ্ধিবিনায়ক মন্দিরে রানি মুখোপাধ্যায়কে পাপারাৎজি ঘিরে ফেলতেই সবসময়ের মতো এবারও তিনি মাস্ক সরিয়ে হাসিমুখে পোজ দেন।

ফের মা হচ্ছেন রানি? বেবি বাম্পের ভিডিও ভাইরাল হতেই বাড়ল জল্পনা

সেখানে তোলা রানি মুখোপাধ্যায়ের ঐ ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা দেখেই অনেকের ধারণা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। ২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখোপাধ্যায়কে। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার।

ফের মা হচ্ছেন রানি? বেবি বাম্পের ভিডিও ভাইরাল হতেই বাড়ল জল্পনা
ফের মা হচ্ছেন রানি? বেবি বাম্পের ভিডিও ভাইরাল হতেই বাড়ল জল্পনা

ফের মা হচ্ছেন রানি? বেবি বাম্পের ভিডিও ভাইরাল হতেই বাড়ল জল্পনা

মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রানি। মেয়ে একটু বড় হতেই ফের ফিরেছিলেন বলিউডের পর্দায়। ‘মর্দানি’ ছবি দিয়ে কামব্যাক করেছিলেন।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন