নজরবন্দি ব্যুরো: বলিউডের জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম আলিয়া ভট্ট ও রণবীর কাপুর। ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। গত বছর নভেম্বরে এক কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। অভিনেত্রী বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর স্বামী ও সুখী দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন। কিন্তু জানেন কি, এমন একটা সময় ছিল যখন রণবীর কাপুর আলিয়া ভট্টকে নয় বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন অন্যা এক অভিনেত্রীকে। কে তিনি?
আরও পড়ুন: ইঞ্জিনে গণ্ডগোল, ত্রুটি কাটিয়ে সফল উৎক্ষেপণ গগনযানের, ইতিহাস গড়ল ISRO
কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহার তাঁকে প্রশ্ন করেছিলেন- আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, জ্যাকলিন ফার্নান্ডেজের মধ্যে কাকে বিয়ে করবেন? কার সঙ্গে কেবল হুকআপ করবেন? এই প্রশ্নের উত্তরে রণবীর জানিয়েছিলেন তিনি আলিয়াকে বিয়ে করতে চান না। অনুষ্কা শর্মাকেই বিয়ে করবেন এবং আলিয়া-জ্যাকলিনের সঙ্গে হুকআপ। ‘সঞ্জু’ খ্যাত অভিনেতার এই সাক্ষাৎকার ভাইরাল হতেই নেটিজেনদের প্রতিক্রিয়া আসে। তাঁদের কথায়, কপালের লিখন কেউ বদলাতে পারে না। যে আলিয়া ভট্টকে বিয়ে করবেন না বলেছিলেন তিনিই আজ রণবীরের স্ত্রী।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং চলাকালীন কাছাকাছি আসেন আলিয়া-রণবীর। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন তাঁরা। নভেম্বরে জন্ম হয় তারকা দম্পতির কন্যা সন্তান রাহার। কয়েকদিন আগেই সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে অভিনয়ের জন্য জাতীয় পুরষ্কার পেয়েছেন আলিয়া ভট্ট। নিজের বিয়ের শাড়িতেই পুরষ্কার আনতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল স্বামী রণবীর। স্ত্রীয়ের জীবনের এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দী করতেও দেখা যায় তাঁকে।

উল্লেখ্য, ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন, সিজন ৮ শুরু হতে চলেছে। বিনোদন জগতের বহু তারকাকে দেখা গিয়েছে এই অনুষ্ঠানে। করণ তাঁর প্রশ্নের মাধ্যমে অনেকেরই ব্যক্তিগত জীবনের রহস্য প্রকাশ্যে নিয়ে আসেন, তাই নতুন সিজন শুরু হওয়ার আগে থেকেই দর্শকের মনে কৌতূহল–কোন-কোন তারকা আসবেন শোতে। তবে রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন জানিয়ে দিয়েছেন তাঁরা এই অনুষ্ঠানে কখনও আসবেন না। এনিয়ে বিতর্ক হয়েছে অনেক।
আলিয়াকে বিয়ে করতে চাননি রণবীর, প্রকাশ্যে নিয়েছিলেন অন্য এক অভিনেত্রীর নাম, কে তিনি?




