‘অ্যানিমাল’-এর পর ‘রাম’ হয়ে পর্দায় ফিরছেন রণবীর! রাবণের চরিত্রে বড় চমক

শুটিং চলাকালীন অভিনেতা 'রাম' চরিত্রে অভিনয়ের জন্য আমিষ অর্থাৎ মাছ, মাংস খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। কারণ, শুটিংয়ের সময় তিনি নিজেকে শ্রী রামের মতই শুদ্ধ রাখতে চান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত বছরটা দুর্দান্ত কেটেছে বলিউড অভিনেতা রণবীর কাপুরের। তাঁর অভিনীত ‘অ্যানিমাল’ ছবি বক্স অফিসে ধামাকা করেছে। ২০২৩-এর সফল ছবিগুলির তালিকায় জায়গা করে নিয়েছে। নতুন বছর শুরু হতেই পরবর্তী ছবির কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবার রামায়ণের ‘রাম’ চরিত্রে দেখা যাবে তাঁকে (Ranbir Kapoor upcoming film update)। অভিনেতার বিপরীতে অর্থাৎ সীতার চরিত্রে কাকে দেখা যাবেন? সিনেমার পরিচালক কে?

'অ্যানিমাল'-এর পর 'রাম' হয়ে পর্দায় ফিরছেন রণবীর! রাবণের চরিত্রে বড় চমক

আরও পড়ুন: রামমন্দির নিয়ে বিস্ফোরক অভিষেক বচ্চন! কী বললেন অভিনেতা?

জানা গিয়েছে, বলিউডের জনপ্রিয় পরিচালক নীতীশ তিয়ারির (Nitish Tiwari) পরিচালনায় আসতে চলেছে রামায়ণ। ২০২৪ সালের মার্চ মাস থেকেই শুটিং শুরু হবে। আগামী এপ্রিল পর্যন্ত শুটিং চলবে। ইতিমধ্যেই পরিচালক ফিল্ম সিটিতে একটি বড় সেট তৈরি করে ফেলেছেন। এই ছবিতেই রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতা চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। প্রাথমিক দিকে রাম-সীতার সংলাপের শুটিং হবে।

'অ্যানিমাল'-এর পর 'রাম' হয়ে পর্দায় ফিরছেন রণবীর! রাবণের চরিত্রে বড় চমক
‘অ্যানিমাল’-এর পর ‘রাম’ হয়ে পর্দায় ফিরছেন রণবীর! রাবণের চরিত্রে বড় চমক

রণবীর কাপুরের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল, শুটিং চলাকালীন অভিনেতা ‘রাম’ চরিত্রে অভিনয়ের জন্য আমিষ অর্থাৎ মাছ, মাংস খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। কারণ, শুটিংয়ের সময় তিনি নিজেকে শ্রী রামের মতই শুদ্ধ রাখতে চান। এমনকি বেশ কয়েকমাস রণবীর কোনও পার্টিতে যোগ দেবেন না বলেও জানা গিয়েছে।

‘অ্যানিমাল’-এর পর ‘রাম’ হয়ে পর্দায় ফিরছেন রণবীর! রাবণের চরিত্রে বড় চমক

'অ্যানিমাল'-এর পর 'রাম' হয়ে পর্দায় ফিরছেন রণবীর! রাবণের চরিত্রে বড় চমক

তিন ভাগে ভাগ করা হয়েছে নীতীশ তিওয়ারির রামায়ণকে (Ramayana)। প্রথম ভাগে ফোকাসে থাকবে রাম-সীতার গল্প। এরপর রামের বনবাস ও সীতার অপহরণের দিকে এগোবে। ছবিতে রাবণের চরিত্রে দেখা যেতে পারে ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশকে (KGF actor Yash)। ছবির প্রথম ভাগে রাবণের কিছু ঝলক দেখানো হবে বলে খবর। এর মাধ্যমে হনুমানের সঙ্গে রাম-সীতার পরিচয়ের যোগ রয়েছে। হনুমানের চরিত্রের জন্য ছবির নির্মাতারা অভিনেতা সানি দেওলের সঙ্গে কথা বলছেন বলে জানা গিয়েছে। ২০২৫ সালের দ্বিতীয় ভাগে মুক্তি পেতে পারে ছবিটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত