আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বিভিন্ন বলিউড তারকারা। আমন্ত্রণের তালিকায় রয়েছে আলিয়া ভট্ট, রণবীর কাপুর থেকে শুরু করে অমিতাভ বচ্চন অক্ষয় কুমার সহ অনেকেই। তবে নিমন্ত্রণ কি পেয়েছে অভিষেক বচ্চন? এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

আরও পড়ুনঃ রাজনীতি ছাড়ার জল্পনার মাঝেই আলাদা বৈঠক দেব-মমতার, ফের প্রার্থী হচ্ছেন অভিনেতা?
অভিষেক বচ্চন এই মুহূর্তে নিজের কবাডি দলের টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। সেই উদ্দেশ্যেই তিনি রয়েছেন জয়পুরে। পিঙ্ক প্যান্থার কে উৎসাহ দিচ্ছেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হতে হয় জুনিয়ার বচ্চনকে। সেখানে তাকে রাম মন্দিরে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন করা হলে, সেই উত্তরে অভিনেতা বলেন, “আমি দেখেছি মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি একদিন গিয়ে অবশ্যই আশীর্বাদ নিয়ে আসব”

অর্থাৎ অভিষেক বচ্চন যে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না তা স্পষ্টভাবেই বোঝা গেল। অনেক অনুরাগী ভাবছেন তাকে হয়তো নিমন্ত্রণ তালিকায় রাখাই হয়নি। তবে নিমন্ত্রণ অভিষেককে করা হয়েছিল কি হয়নি সেই প্রশ্নের সঠিক উত্তর এখনো মেলেনি।
রামমন্দির নিয়ে বিস্ফোরক অভিষেক বচ্চন! কী বললেন অভিনেতা?

প্রসঙ্গত উল্লেখ্য, রাম মন্দিরের জন্য থাকছে একের পর এক চমক। এখনো পর্যন্ত বিশ্বের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে রাম মন্দিরের জন্য এসেছে প্রায় তিন হাজারের ওপরেও বেশি উপহার। উপহার তালিকায় রয়েছে অষ্টধাতুর ঘন্টা, যার আওয়াজ শুধুমাত্র অযোধ্যা না পাশাপাশি জেলাগুলিতেও পাওয়া যাবে। এছাড়াও থাকছে বিশালাকার সুগন্ধী যুক্ত ধুপকাঠি। একটি বিশাল বড় আকারের তালা। এছাড়াও থাকছে একটি বিশেষ ঘড়ি।



