Ram Mandir: ২০২৪ এর লোকসভা ভোটের আগেই খুলে যাবে রাম মন্দির, জানাল কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২৪ সালে এপ্রিল মে মাসেই লোকসভা নির্বাচন আর তার ঠিক তিন-চার মাস আগেই খুলে যাবে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির (Ram Mandir)। মঙ্গলবার নিশ্চিত করে জানিয়ে দিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তার আগে ২০২৪-এর জানুয়ারিতে মকর সংক্রান্তিতে রামলালার মূর্তি নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে ওই মূর্তির পুজো চলছে অস্থায়ী মন্দিরে। অস্থায়ী মন্দিরের পাশেই তৈরি হচ্ছে রাম মন্দির।

আরও পড়ুন: বয়সের কথা বলেও কোন লাভ হল না, ফের জেল হেফাজতে প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি

অর্থাৎ, লোকসভা নির্বাচনে ফের রাম রাজনীতির সুবর্ণ সুযোগ পেয়ে যেতে পারে গেরুয়া শিবির। আজ শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান শম্পত রাই জানান, নির্ধারিত গতিতেই এগোচ্ছে রাম মন্দির নির্মাণের কাজ। তিনি জানান, মন্দিরের ৫০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০২৪ সালের জানুয়ারির গোড়াতেই মন্দির নির্মাণ এবং মূর্তি স্থাপনের প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

২০২৪ এর লোকসভা ভোটের আগেই খুলে যাবে রাম মন্দির, জানাল কর্তৃপক্ষ
২০২৪ এর লোকসভা ভোটের আগেই খুলে যাবে রাম মন্দির, জানাল কর্তৃপক্ষ

রাই জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। ২০২৪ সালের জানুয়ারিতে মকর সংক্রান্তির সময় রামলালার (Ram Lalla) মূর্তি স্থাপন করা হবে মন্দিরে। রামলালার মূর্তিটিকে এখন অস্থায়ী মন্দিরে রাখা আছে। সেখানেই সেটির পুজো করা হয়। মূর্তি মূল মন্দিরে স্থাপন করার পরই সেটা সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

২০২৪ এর লোকসভা ভোটের আগেই খুলে যাবে রাম মন্দির, জানাল কর্তৃপক্ষ

11 2

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ২০২৪-এর আগে নতুন রাম মন্দির বিজেপির জন্য নতুন অস্ত্র হতে চলেছে। কারণ, রাম মন্দির নির্মাণ আন্দোলনকে হাতিয়ার করেই পার্টি আজ গোটা দেশ শাসন করছে। মন্দির নির্মাণের প্রতিশ্রুতি রক্ষা হিন্দু ভোট ব্যাঙ্ক অক্ষত রাখার পক্ষে বড় ভূমিকা নেবে, মনে করছে দলও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত