Balurghat: সুকান্ত-গড়ে রাম মন্দির! পুজোয় বড় চমক রাজ্য গেরুয়া চিফের, প্রস্তুতি তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগেই চলতি বছর দুর্গা পুজোয় বালুরঘাটে দেখতে পাওয়া যাবে রাম মন্দির! বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিউটাউন ক্লাব ও পল্লী পাঠাগারের দুর্গা পুজোয় মন্ডপ তৈরি হচ্ছে অযোধ্যায় নির্মিয়মান রাম মন্দিরের আদলে। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুনঃ “আপনাদের স্কুলে পড়াতে হবে না”, আদালতে ভর্ৎসনার মুখে শিক্ষক সংগঠন

বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলাবাসী রাম মন্দির উদ্বোধনের আগেই, রাম মন্দিরের আদলে মন্ডপ দেখতে পাবেন এবারের পুজোয়। বালুরঘাট নিউটাউন ক্লাবের ৭১ তম বর্ষের দুর্গাপুজোর থিম রাম মন্দির। বেশ কয়েক বছর থেকেই দুর্গা পুজোয় চমক দিয়ে চলেছে এই ক্লাব। দু’বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে  ভার্চুয়াল উদ্বোধন হয় এই পুজোর।

সুকান্ত-গড়ে রাম মন্দির! পুজোয় বড় চমক রাজ্য গেরুয়া চিফের, প্রস্তুতি তুঙ্গে

গত বছর বুর্জ খলিফার আদলে মন্ডপ উদ্বোধন করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবছর নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগারের সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। ফলে বিজেপি রাজ্য সভাপতির ক্লাবের পুজোয় যে চমক থাকবে, তা বলাই বাহুল্য। বালুরঘাটের কল্পনা ডেকারেটর তৈরি করছে রাম মন্দিরের আদলে মন্ডপ।

সুকান্ত-গড়ে রাম মন্দির! পুজোয় বড় চমক রাজ্য গেরুয়া চিফের, প্রস্তুতি তুঙ্গে

ডেকারেটর মালিক বিপ্লব সরকার জানান, “রাম মন্দিরের আদল দিতে মেদিনীপুর থেকে শিল্পী আনা হয়েছে।” নিউ টাউন ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্ত জানান, “হুবহু রাম মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা হচ্ছে। প্রতিমাতেও থাকবে নতুনত্বের ছোঁয়া।” মন্ডপ দেখতে পুজোর ক’টা দিন প্রচুর জনসমাগম হবে বলেও তিনি জানিয়েছেন।

সুকান্ত-গড়ে রাম মন্দির! পুজোয় বড় চমক রাজ্য গেরুয়া চিফের, প্রস্তুতি তুঙ্গে

অন্যদিকে, ষষ্ঠীতে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই পুজোর মণ্ডপও তৈরি হচ্ছে রাম মন্দিরের আদলে। এই ক্লাবের মূল উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। সব মিলিয়ে, বিজেপি নেতারদের পুজোতেও যে বড় বড় চমক থাকছে এ বছর সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সুকান্ত-গড়ে রাম মন্দির! পুজোয় বড় চমক রাজ্য গেরুয়া চিফের, প্রস্তুতি তুঙ্গে
সুকান্ত-গড়ে রাম মন্দির! পুজোয় বড় চমক রাজ্য গেরুয়া চিফের, প্রস্তুতি তুঙ্গে  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর