Rakhi Sawant: পুরুষদের দূর দূর করে সরিয়ে দিচ্ছেন মক্কা থেকে আসা পবিত্র রাখি সাওয়ান্ত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিনোদন জগতের কিছু কিছু তারকা খুব ভাল করেই জানেন কিভাবে নিজের জায়গা পেজ থ্রি-এর পাতায় করে নেওয়া যায়। তবে নিজের কাজ এবং অভিনয়ের মধ্য দিয়ে সেই জায়গা করে নেয়। অনেকে আবার নিজের ব্যাক্তিগত জীবনে এমন কিছু কিছু কাণ্ড ঘটায়। যার দরুন তারা সবসময় চর্চায় থাকে। এদের মধ্যে দ্বিতীয়টি হল রাখি সাওয়ান্ত।

আরও পড়ুনঃ গড-ফাদার থাকলে আরও কাজ পেতাম, বলিউড নিয়ে বিস্ফোরক আমিশা

বার বার তিনি খবরের শিরোনামে উঠে আসেন। কিছুদিন আগে তিনি মক্কায় গিয়েছিলেন হজ করতে
। সেখান থেকে ফিরে আসতেই রাখির মাথা থেকে পা অবধি ভোল পুরো পালটে যায়। যেই রাখি কিনা সবসময় খোলামেলা পোশাকে ঘুরে বেড়াত। সেই রাখিই এখন পা অবধি পোশাকে নিজেকে ঢেকে রাখছেন।

images 5

শুধু তাই নয় তার একহাত দুরেও যদি কোন পুরুষ আসে। তাহলে তাকে তিনি দূর দূর করে সরিয়ে দিচ্ছেন। পুরুষ চিত্রগ্রাহকদেরও নিজের কাছে আসার সুযোগ দিচ্ছেন না। ‘দূরে সর’ বলে এক ধমকে দূরে সরিয়ে দিচ্ছেন। কারন তিনি সদ্য মক্কা থেকে ফিরে এসেছেন। তিনি এই মুহূর্তে একেবারে পবিত্র। তাই কাউকে নিজের আসেপাসে আসতে দিয়ে নিজের পবিত্রতা নষ্ট করতে দিতে চাননা।

পুরুষদের দূর দূর করে সরিয়ে দিচ্ছেন মক্কা থেকে আসা পবিত্র রাখি সাওয়ান্ত! ভাইরাল ভিডিও

পুরুষদের দূর দূর করে সরিয়ে দিচ্ছেন মক্কা থেকে আসা পবিত্র রাখি সাওয়ান্ত! ভাইরাল ভিডিও
পুরুষদের দূর দূর করে সরিয়ে দিচ্ছেন মক্কা থেকে আসা পবিত্র রাখি সাওয়ান্ত! ভাইরাল ভিডিও

সেই ইভেন্টে রাখি সরাসরি বলেন ‘পুরুষরা আমার কাছ থেকে দূরে থাকুন। আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি, আমি পবিত্র। এইসব একদমই পছন্দ নয় আমার।’ তবে নেটিজেনদের মতে। রাখির এই সমস্ত কাজ পুরোটাই পাবলিসিটির জন্য। তিনি নাকি পুরোটাই নাটক করছেন। পুরোটাই প্রচারের আলোয় আসার জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর